ঢুকে গেল ২০১৯ সাল, আর এই বছরই হতে চলেছে দেশের সবচেয়ে বড় নির্বাচন লোকসভা নির্বাচন। আর এই মুহূর্তে এই নির্বাচন নিয়ে চারিদিকে আলোচনা তুঙ্গে। কিছুদিন আগে দেশের পাঁচটি বড় বড় রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল সমগ্র বিজেপি সমর্থকদের একদিকে যেমন হতাশ করে দিয়েছিল ঠিক তেমনি অবাক করেও দিয়েছিল। কারণ দেশের সবচেয়ে বড়ো রাজনৈতিক দল বিজেপি কে সেই রাজ্য গুলিতে হারের মুখ দেখতে হয়েছিল। কিন্তু বিজেপির এই পরাজয় কে রাজনৈতিক মহল অন্য চোখে দেখছে। অনেকের মতে এই সামান্য কয়েকটি রাজ্যে পরাজয়ের ফলে বিজেপির নেতামন্ত্রীরা আগে থেকে এখন অনেক বেশি পরিশ্রমী হয়ে গিয়েছে। আর বিজেপি নেতামন্ত্রীদের এই পরিশ্রমের ফল পড়বে লোকসভা নির্বাচনে।
অর্থাৎ পাঁচ রাজ্যের ফলাফল ভুলে গিয়ে এই মুহূর্তে পুরো বিজেপি দল লোকসভা ভোটের প্রচারের জন্য জোর কদমে নেমে পড়েছেন।ভারতবর্ষে এতদিন যত লোকসভা নির্বাচন হয়েছে সেই সবের থেকে এবারের লোকসভা নির্বাচন হতে চলেছে আরও অনেক বেশি আকর্ষণীয়। কারণ একদিকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী করে চলেছেন অনবরত প্রচার, উনি দেশের মানুষ কে বোকা বানিয়ে বিজেপির বিরুদ্ধে ভুল বুঝিয়ে ভোট পাওয়ায় আসা করছেন। ঠিক তার বিপরীতে রয়েছেন ভারতবর্ষের একমাত্র জনদরদী, সাহসী, দক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী।

মোদীজি দেশের ক্ষমতায় আসার পর থেকে মানুষের সেবা করে আসছেন, দেশের উন্নয়ন করে চলেছেন তাই উনি এই মুহূর্তে বেশ জনপ্রিয় প্রধানমন্ত্রী হয়ে উঠেছেন। তাই এবার লোকসভা নির্বাচনে হবে কড়া টক্কর একদিকে স্রস্ট্রাচার অপরদিকে কংগ্রেসের মিথ্যাচার। আর এই জনপ্রিয়তার জন্যেই এবারের লোকসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই অনেক জ্যোতিষী তাদের ভবিষ্যৎবাণী করে ফেলেছেন। আর এবার সবকিছু কে ছাড়িয়ে দেশের জাতীয় সংমাধ্যম NDTV সমগ্র দেশজুড়ে করলেন এক বড় সার্ভে। যার ফলাফল সবাই কে অবাক করে দিয়েছে।
NDTV তাদের এই সার্ভের মাধ্যমে এটাই জানার চেষ্টা করেন যে, দেশের পরিবর্তী প্রধানমন্ত্রী হিসাবে দেশের জনগণ কাকে চান অর্থাৎ কোন রাজনৈতিক নেতার হাতে তারা দেশের শাসনভার তুলে দিতে চান। আর তাদের এই সার্ভের ফলাফলে যে তথ্য উঠে এসেছে সেটা জানার পর সত্যি ভারতবাসী হিসাবে আপনি গর্বিতবোধ করবেন। NDTV সার্ভেতে দেখা গিয়েছে দেশের ৬৫ শতাংশ মানুষ তাদের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান নরেন্দ্র মোদী মহাশয় কে।
অপরদিকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান মাত্র ৩৩ শতাংশ মানুষ।
আর NDTV এর এই সার্ভের ফলাফল দেখার পর এটা স্পষ্ট যে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির হার মোদীজির জনপ্রিয়তায় বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারে নি। দেশের বেশিরভাগ মানুষ এখনও চান যে মোদীজি দেশের প্রধানমন্ত্রী হোক। অপরদিকে দেশের মানুষ কে এত মিথ্যা বুঝিয়েও এখন অব্দি রাহুল গান্ধী দেশের মানুষের মনে জায়গা করে উঠতে পারে নি।
#অগ্নিপুত্র
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2LL4ZCa
Bengali News