পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনেক বড় বড় অভিযোগ উঠেছে অনেক রাজনৈতিক দলের তরফে। কিন্তু এবার তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠল সেটা এক চরম দৃষ্টান্ত স্থাপন করল বাংলার রাজনীতিতে। এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এমন অভিযোগ তুলল যেটা এর আগে রাজ্যের কোনো বিরোধী দল করেনি। দিলীপ বাবু এইদিন এই অভিযোগে সরব হলেন যে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের নাম বদল করে নিজেদের বলে চালাচ্ছেন রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস। আর এর ফলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে।

বিশেষ সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের ১৪ টি প্রকল্প কে নিজেদের নামে চালাচ্ছেন। আসুন সেই সব প্রকল্প সম্ভন্ধে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
● কেন্দ্রীয় সরকারের প্রকল্প:- বেটি বাঁচাও, বেটি পড়াও
= রাজ্য সরকার পরিবর্তন করে করেছে:- কন্যাশ্রী
● কেন্দ্রীয় সরকার:- প্রধানমন্ত্রী গ্রাম আভাস যোজনা
= রাজ্য সরকার:- বাংলায় গৃহ প্রকল্প
● কেন্দ্রীয় সরকার:- আজীবিকা
= রাজ্য সরকার:- আনন্দধারা
● কেন্দ্রীয় সরকার:- প্রধানমন্ত্রী আভাস যোজনা
= রাজ্য সরকার:- বাংলা বাড়ী, বাংলা আভাস যোজনা, নিজ বাড়ী
● কেন্দ্রীয় সরকার:- জন ওষুধি
= রাজ্য সরকার:- ন্যায্য মূল্যের ওষুধের দোকান
● কেন্দ্রীয় সরকার:- ন্যাশনাল স্কলারশিপ
= রাজ্য সরকার:- শিক্ষার্থী
●কেন্দ্রীয় সরকার:- স্বচ্ছ ভারত
= রাজ্য সরকার:- মিশন নির্মাণ বাংলা
●কেন্দ্রীয় সরকার:- প্রধানমন্ত্রী কৃষিসেচ যোজনা
=রাজ্য সরকার:- সেচ বন্ধু
●কেন্দ্রীয় সরকার:- আয়ুষ্মান ভারত
= রাজ্য সরকার:- স্বাস্থ্য সাথি
● কেন্দ্রীয় সরকার:- জওহরলাল নেহেরু ন্যাশনাল অর্বান রিনিউয়াল মিশন
=রাজ্য সরকার:- বাংলাশ্রী
● কেন্দ্রীয় সরকার:- প্রধানমন্ত্রী সোভাগ্য যোজনা
= রাজ্য সরকার:- সবার ঘরে আলো
● কেন্দ্রীয় সরকার:- মনরোগা
= রাজ্য সরকার:- কর্মশ্রী
● কেন্দ্রীয় সরকার:- প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা
= রাজ্য সরকার:- বাংলার গ্রাম সড়ক যোজনা
● কেন্দ্রীয় সরকার:- স্কিল ইন্ডিয়া
= রাজ্য সরকার:- উৎকর্ষ বাংলা
বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ উল্লেখিত এই সমস্ত প্রকল্প গুলিই রাজ্য সরকার নিজেদের নামে চালাচ্ছেন অথচ এইগুলি প্রত্যেকটিই কেন্দ্র সরকারের প্রকল্প। এছাড়াও দিলীপ বাবু এইদিন আরও অভিযোগ করেন যে, তৃণমূল কংগ্রেস সরকারী কোষাগার থেকে টাকা নিয়ে নিজেদের প্রচার কাজে ব্যবহার করছেন। তাই রাজ্য বিজেপির তরফে জেলা কমিটি গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে, রাজ্যের প্রত্যেক জেলায় জেলায় তৃণমূলের এই কারচুপি গুলি তুলে ধরার জন্য।
#অগ্নিপুত্র
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2LLa0L0
Bengali News