-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মোদী সরকারের বড় সিধান্ত! এবার সহজে কর্মচারীদের চাকরি কেড়ে নিতে পারবে না প্রাইভেট কোম্পানিগুলি।

- January 07, 2019

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার নিজের কার্যকাল পুরো হওয়ার আগে এবং লোকসভা নির্বাচনের আগে নিজি ক্ষেত্রে চাকরি করা ব্যাক্তিদের বড় উপহার দেওয়ার সিধান্ত নিয়েছেন। প্রাইভেট কোম্পানিতে কাজ করা ব্যাক্তিদের জন্য সরকার শ্রম আইনে বেশকিছু পরিবর্তন এনেছে। এর লাভ প্রাইভেট কোম্পানিতে কাজ করা ব্যাক্তির সরাসরি পাবেন বলে মনে করা হচ্ছে। কর্মচারীদের চাকরি থেকে বের করা এবং কোম্পানি বন্ধ করার নিয়মের উপর বেশ কিছু পরিবর্তন এনেছে। কিছু কিছু ক্ষেত্রে অনেক কোম্পানি নিজ ইচ্ছা অনুযায়ী চাকরি বাতিল করে যার ফলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। এখন সেই সমস্যার সমাধান বের করতে গিয়ে শ্রম আইনের বেশকিছু পরিবর্তন এনেছে।

নতুন নিয়ম অনুযায়ী, যে সমস্থ কোম্পানিতে ১০০ এর বেশি কর্মচারী থাকবে সেই কোম্পানি যেকোনো কিছু একশন নেওয়ার আগে সরকারের কাছে মঞ্জুরি নেবে। অর্থাৎ কোনো বড় সিধান্ত নেওয়ার আগে অবশ্যই ভারত সরকারকে জানাতে হবে। একইসাথে হটাৎ করে কর্মচারীদের বের করে কোম্পানি বন্ধ করে দেওয়ার বাহানাও চলবে না। কোম্পানিকে বন্ধ করার আগে অবশ্যই সরকারের অনুমতি নিতে হবে।

সরকার ক্লোজার ল অফ রিট্রেচমেন্ট এর উপর কিছু পরিবর্তন করেছে। কোড অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ এর উপর এটা ভিত্তি করে নিয়ম পরিবর্তন করা হয়েছে। সরকার ড্রাফট বিলে কর্মচারীর সংখ্যা ১০০ থেকে ৩০০ করেছিল। এরপর ট্রেন্ড ইউনিয়নের  অসন্তুষ্টতা লক্ষ করে সংশোধিত ড্রাফট বিল কেবিনেটে পাঠানো হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী, ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে সরকার নতুন কোড মঞ্জুরি দিতে পারে।

এর আগে সরকার ঘোষণা করেছিল, যেসমস্ত কোম্পানিতে ১০ জনের বেশি লোক কাজ করে সেই সমস্থ কোম্পানিকে তাদের প্রত্যেক কর্মচারীর জন্য নিযুক্তি পত্র তৈরি করতে হবে এবং সকল কর্মচারীকে স্বাস্থ্য পরিষেবা পুরো সুবিধা প্রদান করতে হবে। যদিও এই নিয়মের বন্দোবস্ত কড়া না হওয়ায় অনেক কোম্পানি নিয়ম এড়িয়ে চলছে। মোদী সরকার দিন প্রতিদিন একের পর এক ঘোষণা করে চলছে এর মধ্যে প্রাইভেট কোম্পানিতে চাকরি করা কর্মচারীদের জন্য এই নিয়ে দু তিনটে বড়ো ঘোষণা করেছে মোদী সরকার।



from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2M1clBT
Bengali News
 

Start typing and press Enter to search