কিছুদিন আগে প্রকাশিত ফল অনুযায়ী বিজেপি কিছুটা খারাপ ফল করেছে দেশের গোবলয় রাজ্যগলিতে। কিন্তু এর মাঝেই বিজেপি সমর্থকদের জন্য এল এক দারুন খুশির খবর। অসমে বিজেপি পেল ব্যাপক সমর্থন। আর এর ফলে সবার সামনে একটা স্পষ্ট ধারণা চলে এল যে বিজেপির বিজয়রথ ঝড়ের গতিতে দৌড়াচ্ছে অসম সহ পুরো উত্তরপূর্ব ভারতে।
কিছুদিন আগে অসমে পঞ্চায়েত ভোট হয়েছিল তারই ফল প্রকাশিত হল। এবং সেখানে দেখা যায় বিজেপির জয়জয়কার। অসমে মোট আসনের মধ্যে বিজেপি একা জয়লাভ করেছে ১৩১৯ টি আসনে। সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস পেয়েছে মাত্র ৬৭১ টি আসন। এবং ৫৯ টি আসন পেয়েছে এআইডিইউএক।
এবার অসমে পঞ্চায়েত নির্বাচনে রেকর্ড ভোটে জয়লাভ করেছেন বিজেপি নেতা দিগন্ত কুমার নাথ। এবার নির্বাচনে উনি দাঁড়িয়েছিলেন অসমের বেবিজিয়া গ্রাম পঞ্চায়েত থেকে। নির্বাচনে জয়লাভ করার পর উনি বলেছেন যে, বিজেপিই হল অসমের সবচেয়ে বৃহত্তম দল। এবং অসমে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে। বিজেপিকে ব্যাপক ভাবে সমর্থন জানিয়েছেন গ্রাম অঞ্চলের মানুষজন। কারণ তাদের জন্য বিজেপি করেছেন অনেক নুতন নুতন প্রকল্প। চাষবাস থেকে শুরু করে রাস্তাঘাট সব কিছুর উন্নয়ন করেছে বিজেপি।

কেন্দ্র সরকার চলতি বছরের জুলাই মাসে অসমে নাগরিকপঞ্জি প্রকাশ করেছিল। এবং তারপরই সকলে চমকে যান কারণ সেই তালিকায় নাম ছিল না প্রায় ৪০ লক্ষ মানুষের। এরপরই তীব্র বিরোধিতার মুখে পড়তে হয় বিজেপি সরকার কে। দেশের বিরোধী দল গুলি কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হন। এই মামলা এতটাই গুরুতর হয়ে পড়ে যে সুপ্রিমকোর্টে গিয়ে পৌঁছায় এই মামলা। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত নাম তোলার নির্দেশ দেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি।

আর এর জেরে রাজনৈতিক মহল মনে করেছিল যে, এই এনআরসির প্রভাব পড়বে অসমের পঞ্চায়েত নির্বাচনে। বিজেপি হয়তো মুখ থুবড়ে পড়বে অসমে এমনটাই মনে করছিল রাজনৈতিক মহল। কিন্তু না অসমবাসী যে এনআরসি কে বেশ ভালোভাবেই মেনে নিয়েছে সেটা এই পঞ্চায়েত ভোটের ফলাফলের মাধ্যমে প্রমান করে দিল অসমবাসী। অসমে এই বিরাট জয় যে লোকসভা ভোটের আগে বিজেপি কে বাড়তি অক্সিজেন দেবে সেটা ভালোই বোঝা যাচ্ছে।
#অগ্নিপুত্র
from Indiarag Bengali News : বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2zVLK4a
Bengali News