-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মুখ্যমন্ত্রী পদ নিয়ে চরম দ্বন্দ্ব শুরু কংগ্রেসের মধ্যে! অশান্তির জেরে পদত্যাগ করলেন কংগ্রেস নেতা।

- December 13, 2018

রাজস্থান, মধ্যপ্রদেশে ও ছত্রিশগড়ে কোনোভাবে নোটার জোরে জয়লাভ করেছে কংগ্রেস কিন্তু জেতাটাই যে শেষ নয়, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে কংগ্রেস। আসলে রাজস্থানে জেতা মাত্র এখন মুখ্যমন্ত্রী পদ নিয়ে লড়াই শুরু হয়ে গিয়েছে কংগ্রেস নেতাদের মধ্যে। রাজস্থানে দুই নেতা শচীন পাইলট ও অশোক গেহলেট এর নেতৃত্বে কংগ্রেস জয়লাভ করেছে কিন্তু এখন কাকে রাজ্যের মুখ্যমন্ত্রী পদ দেওয়া হবে সেই নিয়েই দ্বন্দ্ব শুরু। শচীন পাইলট রাজস্থানের এক যুব নেতা যিনি কংগ্রেসকে জেতানোর জন্য এবং বিজেপির ভোটারদের ভোট যাতে নোটাতে পড়ে তার জন্য দিনরাত পরিশ্রম করেছেন।

অন্যদিকে অশোক গেহলেত একজন অভিজ্ঞ ও গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কংগ্রেস নেতা। জানিয়ে দি মুখ্যমন্ত্রী পদ নিয়ে কংগ্রেসের দ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে কয়েকজন নেতা কংগ্রেস থেকে পদত্যাগ পর্য্যন্ত করে দিয়েছেন। শচীন পাইলটকে মুখ্যমন্ত্রী করার কাজে দেরি হওয়ায় ইন্দ্রোমোহন কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন।

রাজস্থান প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র ছিলেন এই ইন্দ্রোমোহন। আসলে গান্ধী পরিবার ঠিক করেছে অশোক গেহলেটকে মুখ্যমন্ত্রী পদের নির্বাচন করার। এই নিয়ে শচীনের সমর্থকরা গান্ধী পরিবারের উপর ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে।

মুখ্যমন্ত্রী পদে সাচীনকে বসানোর জন্য তার সমর্থকরা তার বাড়ির সামনে জমা হতেও শুরু করেছিল। গান্ধী পরিবার এই নিয়ে এখন চিন্তায় রয়েছে কারণ রাহুল গান্ধী তার পরিবারের ঘনিষ্ট ব্যাক্তিকে মুখ্যমন্ত্রী পদে বসানোর চেষ্টা করছে সেখানে বাকিরা শচীন পাইলটকে মুখ্যমন্ত্রী পদে আনতে চাইছে।



from Indiarag Bengali News : বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2BkevaO
Bengali News
 

Start typing and press Enter to search