ভারতকে হিন্দু রাষ্ট্র করা উচিত ছিল ঠিক এমনটাই মন্তব্য করলেন মেঘালয় হাই কোর্টের প্রধান জাস্টিস SR sen মহাশয় । মেঘালয় হাইকোর্টে এক আর্মি জওয়ানের মামলার শুনানি চলার সময় জাস্টিস বলেন, ভারতকে হিন্দু রাষ্ট্র করা উচিত ছিল কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানিয়ে রেখে দেওয়া হয়েছে। শুনানির পর জাস্টিস SR sen বলেন এটা বলা ভুল যে ভারতের স্বাধীনতা অহিংসার মধ্যে দিয়ে এসেছে। সত্য এটাই যে স্বাধীনতার জন্য দেশবাসী অনেক রক্ত বইয়েছে। দেশের বীরপুরুষরা তাদের বলিদান দিয়ে দেশকে স্বাধীন করেছে। কিন্তু স্বাধীন হওয়ার সাথে সাথে দেশকে টুকরো টুকরো করে ফেলা হয়েছে।
জাস্টিস SR sen বলেন ভারত ভেঙে পাকিস্থান, বাংলা দেশ তৈরি হওয়ার সময় বহু হিন্দু পাকিস্থান, বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আসেন। এই সময়কালে বহু হিন্দু ও শিখকে হত্যা করা হয়েছিল। জাস্টিস SR sen বলেন, লক্ষ লক্ষ হিন্দুকে মেরে ফেলা হয়েছিল এবং হিন্দু মেয়ে,মহিলাদের ধর্ষণ করা হয়েছিল। এই হত্যা, ধর্ষণ সবকিছুই করেছিল ইসলামের নামে দেশ চাওয়া ধার্মিক উন্মাদীরা।

জাস্টিস SR সেন বলেন, হিন্দু ও শিখদের সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছিল। উনি বলেন, দেশ বিভাগ ধর্মের ভিত্তিতে হয়েছিল। যেদিন থেকে পাকিস্থান তৈরি হয়েছিল সেদিন থেকেই সেটা ইসলামিক দেশ হয়েছিল, যেদিন বাংলাদেশ তৈরি হয়েছিল সেদিন সেটা ইসলামিক দেশ হয়েছিল কিন্তু ভারতকে ধৰ্মনিরপেক্ষ দেশে পরিণত করেছিল তথাকথিত সেকুলার সমাজ। জাস্টিস SR সেন বলেন আজ ইসলামিক দেশগুলোতে হিন্দুরা হয়তো শেষ হয়ে গিয়েছে নতুবা শেষ হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে।

পাকিস্থান থেকে যারা ভারতে এসেছেন তাদেরকে ভালোভাবে দেখাশোনা করেনি কোনো সরকার। কিছু হিন্দু তো আজ অবধি নাগরিকত্ব পাইনি। একমাত্র বর্তমানের মোদী সরকার একমাত্র ভারতকে ইসলামিক দেশ হওয়া থেকে বাঁচাতে পারবে অন্যথা সেই দিন দূর নয়, যখন বিশ্বে ভারতের অস্থিত থাকবে না। এমনটাই বলেছেন জাস্টিস SR সেন।
from Indiarag Bengali News : বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2UH1iBM
Bengali News