কংগ্রেস মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্রিশগড়ে সরকার গঠন করতে চলেছে। তিন রাজ্যে জবরদস্ত জিতের আনন্দে রাহুল গান্ধী মঙ্গলবার দিন সাংবাদিক বৈঠক করেন। তবে এই জিতের পরেও রাহুল গান্ধী EVM মেশিনের উপর প্রশ্ন ছুঁড়ে দেন। রাহুল গান্ধী বলেন, দেশ থেকে বিদেশ সর্বত্র EVM সন্দেহের মুখোমুখি হয়ে রয়েছে। জানিয়ে দি, কংগ্রেস বহু বছর ধরে নিজেদের কট্টরপন্থী সমর্থকদের দিয়ে বুথ দখল করিয়ে ব্যালট পেপারে ভোট করিয়ে আসতো। কিন্তু EVM মেশিন আসার পর সেই সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে। তাই জেতার মুখে সমস্যায় পড়তে হচ্ছে কংগ্রেসকে।
কংগ্রেসের জয়ের পর সাংবাদিকরা রাহুল গান্ধীকে প্রশ্ন করে বলেন, যে এবার কি তাহলে EVM মেশিনের উপর উঠা সন্দেহ আর নেই। উত্তরে রাহুল গান্ধী বলেন EVM মেশিনের উপর প্রশ্ন নিজের জায়গায় রয়েছে, দেশ থেকে বিদেশে সর্বত্র EVM কে সন্দেহ করা হচ্ছে। রাহুল গান্ধী বলেন EVM মেশিনে একটা চিপ লাগানো রয়েছে সেটাকে অপব্যাবহার করেই ভোটকে প্রভাবিত করা যায়।

রাহুল গান্ধী বলেন, EVM এর উপর এখনো আমি ভরসা করি না। EVM মেশিনের উপর অন্য দেশ থেকেও প্রশ্ন ওঠে বলে দাবি রাহুল গান্ধীর। রাহুল গান্ধী EVM এর থেকে ব্যালট পেপারে ভোট দানকে বেশি দুর্নীতি মুক্ত বলে দাবি করেন। রাহুল গান্ধী বলেন, ২০১৯ এ পুরো বিপক্ষ এক জুট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মাঠে নামবে।

জানিয়ে দি, EVM মেশিন ইস্যুতে কংগ্রেস আদালতের দ্বারস্থ হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, সঠিকভাবে ভোট প্রদানের জন্য EVM মেশিন সর্বশ্রেষ্ঠ। এ সত্ত্বেও কংগ্রেস লাগাতার EVM মেশিনের উপর প্ৰশ্ন তোলে। কারণ কংগ্রেস EVM মেশিনের উপর প্রভাব ফেলতে ব্যার্থ হয় এবং ভোট নিরপেক্ষ, দুর্নীতিহীন ভাবে হয়। বিজেপির এক কার্যকর্তা বলেন, যদি মেশিন হ্যাক করা সত্যিই সম্ভব হতো তাহলে বিজেপি কোনোভাবেই ৩ রাজ্যে হারতো না, রাহুল গান্ধী দেশের জনগণকে বিভ্রান্ত করে শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভাবছেন।
from Indiarag Bengali News : বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2Etu83l
Bengali News