এতদিন ধরে কংগ্রেস এবং সমস্ত বিজেপি বিরোধী দলগুলি বিজেপির উপর এটা বলে কটাক্ষ করেছিল যে রাফয়েল চুক্তিতে বিজেপি করেছে চরম দুর্নীতি। এবং এই চুক্তির পিছনে বিজেপির রয়েছে নিজেদের স্বার্থ। রাহুল গান্ধী তার প্রতিটি সভায় এই একটি কথাকে বার বার উল্লেখ করতেন যদিও তিনি প্রতিটি ভাষণে বোকার মত আলাদা আলাদা দান বলেছেন ! কিন্তু এবার সেই সকল বিষয়ের উপর জবাব দিয়ে দিলেন সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম কোর্টে এই বিষয়ে রায় দিলেন যে, ফ্রান্স সরকারের সঙ্গে ভারত সরকার যে ৩৬ টি রাফায়েল বিমান কেনা নিয়ে চুক্তি করেছেন। সেই চুক্তিটি সম্পূর্ণ সুপ্রিম কোর্টে তত্ত্বাবধান মেনে করা হয়েছে। এই বিষয় নিয়ে শুক্রবার রায় দিলেন সুপ্রিম কোর্ট। এর ফলে মোদি সরকার বেশ স্বস্তি পেল আদালতের রায়ের জন্য ।

সুপ্রিম কোর্ট আজ তার রায়ে স্পষ্টভাবে জানিয়ে দিল যে কোন সমস্যা নেই রাফায়েল বিমান চুক্তিতে। কেন্দ্র সরকার ফ্রান্সের কাছ থেকে যে ৩৬ টি রাফায়েল বিমান কিনবো বলে ঠিক করেছেন সে বিমান গুলির ক্ষমতা অসাধারণ আর তাদের পারদর্শিতা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করার জায়গা নেই। তাই পরিস্কার ভাবে সুপ্রিম কোর্ট বলে দিলেন এই ব্যাপারে যাতে আর কোনো বিরোধী দল কোনো হাঙ্গামা না করে। এছাড়াও বিরোধীরা যে আবেদন করেছিল রাফায়েল বিমান নিয়ে তদন্ত করার সেই সব আবেদন এই দিন খারিজ করে দেন সুপ্রিম কোর্ট। মোদী সরকারের উপর এই রাফায়েল চুক্তি নিয়েই বিরাট হাঙ্গামা মাতিয়ে রেখেছে দেশের সমস্ত মোদী বিরোধী দল গুলি।

তারা কয়েকমাস ধরে লোকসভা ও রাজ্যসভায় হাঙ্গামা মাতিয়ে সরকারের নানা কাজে বাঁধা সৃষ্টি করেছে। তাই এই ব্যাপারটা নিয়ে যাতে বেশিদিন তারা মোদী সরকারের উপর মিথ্যা অভিযোগ আর না করতে পারে সেই জন্যই সুপ্রিমকোর্ট তাড়াতাড়ি এই রায় দেওয়ার ব্যবস্থা করলেন।এইদিন রাফায়েল নিয়ে রায় দেওয়ার জন্য সুপ্রিমকোর্টের ডিভিশন বেঞ্চ বসে চিফ জাস্টিস রঞ্জন গগৈ, জাস্টিস কে.এম জোসেফ এবং জাস্টিস কিষাণ কৌল এর নেতৃত্বে। তারা রাফায়েল নিয়ে সুপ্রিমকোর্ট তার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন। এরপরই মুখ বন্ধ হয়ে যায় সমস্ত বিজেপি বিরোধী দল গুলির।

এত দিন ধরে তারা যে কোলাহল করছিল অবশেষে সেটা বন্ধ করা গেল সুপ্রিমকোর্টের নির্দেশের পর। এবং এরপর থেকে কোনো বিরোধী দল আর এই ব্যাপারে দেশের শাসক দল বিজেপি কে দোষারোপ করতে পারবে না। কারণ দেশের শীর্ষ আদালতের রায় সকলে মেনে নিতে বাধ্য।
#অগ্নিপুত্র
from Indiarag Bengali News : বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2Elac1K
Bengali News