কিছুদিন আগে অসাম পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গিয়েছে অসমবাসীরা তৃণমূল যে একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছে। কেন্দ্র সরকার যখন অসমে এনআরসি করেছিল সেই সময় সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল এই তৃণমূল কংগ্রেস। এবং তারা এনআরসি কে হাতিয়ার করেই সেখানে লড়াইয়ে নেমেছিল। কিন্তু তখন তারা যে বাঙালি বাঙালি করে কেন্দ্র সরকারের বিরোধীতা করেছিল এবার সেই বাঙালিরাই তৃণমূল কংগ্রেস কে বয়কট করল। বাংলার শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস অসম পঞ্চায়েত নির্বাচনে মূলত বাঙালী প্রধান এলাকা গুলিতেই মোট ১০৭ টি কেন্দ্রে তাদের প্রাথী দিয়েছিল।

ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা গিয়েছে সেই সকল কেন্দ্রেই তৃণমূল মুখ থুবড়ে পড়েছে। তৃনমূলের মিথ্যা রাজনীতি অর্থাৎ বাঙালি বাঙালি করা যে অসমের মানুষের ওপর কোনো প্রভাব পড়েনি সেটা এই ফলাফলে স্পষ্ট হয়ে গেল।পশ্চিমবঙ্গে এত বিশাল পরিমাণ বাঙালি থাকা সত্ত্বেও অশান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। কিন্তু তার কোন ছাপ পড়ে নি অসম নির্বাচনে। অসমের কোন বিরোধী দল অসমের শাসক দল অর্থাৎ বিজেপির উপর আঙ্গুল তুলতে পারেনি যে তারা ছাপ্পা ভোট, বিরোধীদের ওপর অত্যাচার, মনোনয়নে জমায় বাঁধা সৃষ্টি করেছে। অসমবাসীরা দেখিয়ে দিল কিভাবে শান্তিপূর্ণভাবে ভোট করা যায়।এবং তার সাথে তারা এটাও প্ৰমান করে দিল যে কোনো বদমাশ দল অর্থাৎ যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে সেরকম কোন দলের অসমে জায়গা নেই।

অসম পঞ্চায়েত নির্বাচনের সবচেয়ে বেশি পরিমাণ ভোট পেয়ে সবার থেকে উপরে রয়েছে অসমের শাসকদল অর্থাৎ বিজেপি দল। বিজেপি অসমে একক সংখ্যাগরিষ্ঠতার প্রথম স্থান দখল করেছে এবং তারা জিতেছে মোট ১২৪৭ টি আসনে। অপরদিকে দ্বিতীয় স্থান দখল করেছে কংগ্রেস দল তাদের প্রাপ্ত আসন সংখ্যা ৭৫৬ টি। অসম গণ পরিষদ তৃতীয় স্থান দখল করেছে তারা পেয়েছে মোট ২৫৮ টি আসন। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার এই পঞ্ছায়েত নির্বাচনে দিদির দল অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃৃণমূল কংগ্রেস একটা সিট ও পাইনি !

অর্থাৎ যারা এতদিন বাঙালি বাঙালি করে অসমবাসীদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিল তারা মুখ থুবড়ে পড়েছে। তাদের কে একেবারে বয়কট করেছেন সমস্ত অসমবাসী। অসমবাসী বুঝিয়ে দিয়েছেন যে তৃনমূলের মত বিভেদ সৃষ্টিকরি দলের কোনো ঠায় নেই অসমে।
#অগ্নিপুত্র
from Indiarag Bengali News : বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2CcjZGg
Bengali News