-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

কংগ্রেস অশোক গহলোতকে মুখ্যমন্ত্রী বানাতে চাইলে ,অন্য কংগ্রেস নেতা শচীন পাইলট রেগে গিয়ে যা করলেন ..

- December 14, 2018

কিছু দিন আগে ফলাফল প্রকাশ পেয়েছে দেশের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের। সেখানে দেখা গিয়েছে যে, কংগ্রেস জয়লাভ করেছে রাজস্থানে। ফলাফল প্রকাশের পর থেকে ৪৮ ঘন্টা হয়ে গেল। কিন্তু রাজস্থানের মুখ্যমন্ত্রী কে হবেন সেই নিয়ে এখন কংগ্রেসের মধ্যে চলছে চাপানোতর। জানা গিয়েছে যে কংগ্রেস দলের ফইসালা নিয়ে দলের অন্দরেই সৃস্টি হয়েছে মতবিরোধ। কারণ কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রী পদের জন্য নাম স্থির করা হয়েছে অশোক গাহলত এর। আর কংগ্রেসের এই দাবি মেনে নিতে পারছেন না আরেক কংগ্রেস নেতা শচীন পাইলত। উনার দাবি উনিও একজন দাবিদার মুখ্যমন্ত্রী পদের জন্য।

তথ্য অনুযায়ী পাওয়া খবর থেকে এটাই জানা গিয়েছে যে,  শচীন পাইলত কংগ্রেসের এই সিদ্ধান্ত মেনে নিতে কিছুতেই রাজি নন। উনি দাবি করেছেন যে, রাজস্থানের বিধানসভা নির্বাচনে সবথেকে বেশি খেটেছেন উনি। উনি গ্রামে গ্রামে গিয়ে মানুষের কাছে প্রচার করে এসেছেন। তাই মুখ্যমন্ত্রী পদের জন্য সবচেয়ে বেশি দাবিদার হলেন উনি। আর উনার এই দাবি দেখার পর উনাকে সিদ্ধান্ত বদলের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কংগ্রেস দল। এমনকি সোনিয়া গান্ধী নিজে পর্যন্ত এসেছিলেন উনাকে শান্ত করবার জন্য।আপনাদের আরও একটি তথ্য দিয়ে রাখি যে, এই ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বৃহস্পতিবার সকল থেকে দুই নেতা কে সঙ্গে নিয়ে রাহুল গান্ধী বৈঠকে বসেন দিল্লিতে নিজের আবাসনে। সেখানে অনেকক্ষন ধরে তিন জনের মধ্যে বৈঠক হয়।

যখন বিজেপির কাছে কংগ্রেস ২০০৩ সালে হেরে গিয়েছিল সেই সময়ে কংগ্রেস দলের তরফ থেকে এই শচীন পাইলত কে রাজস্থানের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপর উনার ভালো কাজ করার জন্য উনাকে দলের প্রদেশ সভাপতি করে দেওয়া হয়।আর অপরদিকে অশোক গাহলত হচ্ছেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আসা একজন নেতা। উনি কংগ্রেস নেতা হিসেবে কেন্দ্র এবং রাজ্য অর্থাৎ রাজস্থানে বেশ সফল। সেই জন্যেই এবার রাজস্থান বিধানসভা ভোটের প্রচারে উনাকে নিয়ে আসা হয়। এবং উনিও জমিয়ে প্রচার চালান যার ফলে কংগ্রেস পেয়েছে। আর ঠিক এই কারণেই তার মুখ্যমন্ত্রী পদের জন্য উঠে আসে। আর ঠিক এই জন্য অখুশি হয়েছেন শচীন বাবু।

এখন দেখা যাক কে হয় রাজস্থানের মুখ্যমন্ত্রী। কিন্তু প্রশ্ন একটাই যে দল নিজেদের মুখ্যমন্ত্রী ঠিক করার ব্যাপারে এই তর্কবিতর্ক করছে সেই দলের উপর কি করে ভরসা করা যায় যে তারা রাজ্য চালানোর ক্ষেত্রে কোনো ভুল করবে না। এ কোন দলের হাতে তুলে দিল রাজস্থানবাসী নিজেদের ভবিষ্যত।
#অগ্নিপুত্র



from Indiarag Bengali News : বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2RVodXT
Bengali News
 

Start typing and press Enter to search