-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভারত-চীন যুদ্ধের ৫৬ বছর পর ৩৮কোটি টাকা ক্ষতিপূরণ দিল মোদী সরকার ! Bengali News

- October 22, 2018

৫৬ বছর আগের ঘটনা। এখন থেকে ঠিক ৫৬ বছর আগে হয়েছিল ভারত এবং চীনের মধ্যে এক যুদ্ধ। সেই যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল অরুণাচল প্রদেশের বেশ কয়েকটি এলাকার। তাদের জমিজমার অনেক ক্ষতি হয়েছিল, কিন্তু সেই ক্ষতিপূরণ করেন নি সেই সময়ের অত্যাচারী কংগ্রেস সরকার। অবশেষে অরুণাচল প্রদেশের বাসিন্দারা তাদের সেই ক্ষতিপূরণের অর্থ পেলেন। দেশের জনগণের কথা ভাবা একমাত্র সরকার মোদি সরকার তাদের হাতে সেই ক্ষতিপূরণের অর্থ তুলে দিলেন এবং মোদি সরকার ক্ষতিপূরণ স্বরূপ ৩৮ কোটি টাকা তুলে দিলেন। যুদ্ধের সময় তাদের জায়গাতেই সেনাবাহিনী যুদ্ধের সমস্ত সামগ্রী রেখেছিল। বিভিন্ন জায়গাতে বেস তৈরী করা হয়েছিল, বিমান সহ অস্ত্রশস্ত্র সবকিছু রাখা হয়েছিল তাদের জায়গাতে।অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু ও কিরণ রিজিজু যিনি স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী এই দুজন মিলে একসাথে অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামেং জেলার সেই সমস্ত এলাকায় যান এবং সেখানে গিয়ে চেক গুলি বিলি করেন।

পরে রিজিজু ট্যুইট করে জানান যে, আজকে সেই সমস্ত গ্রামবাসীদের মধ্যে ৩৮ কোটি টাকা ভাগ করে দেওয়া হয়েছে।অরুণাচলের এক বাসিন্দা নাম প্রেম দরজি খিরমে তিনি ক্ষতিপূরণবাবদ পেয়েছেন ৬.৩১ কোটি টাকা, ৬.২১ কোটি টাকা ক্ষতিপূরণবাবদ পেয়েছেন ফুন্টসো খাওয়া নামে এক বাসিন্দা। আরেক বাসিন্দা খান্ডু গো তিনি তার ক্ষতিপূরণবাবদ ৫.৯৮ কোটি টাকা পেয়েছেন।

১৯৬২ সালে যখন ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ হয়েছিল সেই সময় অরুণাচল প্রদেশের সেই সমস্ত এলাকাগুলিতে ভারতীয় সেনারা ঘাঁটি করেছিল। যদ্ধের সুবিধার্থে সেই সকল এলাকাজুড়ে তৈরী করা হয়েছিল রাস্তা, অনেক জায়গাতে করা হয়েছিল ব্রিজ। সেই যুদ্ধের সময় অনেক ক্ষতি হয়েছিল এলাকাভুক্ত মানুষজনের কিন্তু এলাকার মানুষজন কোনোরকম ক্ষতিপূরণ দেয় নি অত্যাচারী কংগ্রেস সরকার।

রিজিজু জানিয়েছেন যে, দেশের জাতীয় কাজে ব্যাবহার করবার জন্য তাদের কাছে জমি গুলি নেওয়া হয়েছিল। কিন্তু কাজ শেষ হয়ে যাবার পরই তাদেরকে সবাই ভুলে যায়। কোনো সরকার ক্ষতিপূরণ দেওয়ার কথা কখন ভাবে নি। কিন্তু বিজেপি সরকার তাদের কথা ভেবে তাদের জন্য ক্ষতিপূরণের ব্যাবস্থা করেছেন। এই জন্য বিজিজু ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

কিন্তু এটাই প্রথমবার নয়, এর আগেও অনেকবার মোদী সরকার অরুণাচল প্রদেশের এই সমস্ত এলাকাবাসী কে ক্ষতিপূরণ দিয়েছেন। ২০১৭ সালের এপ্রিল মাসে ৫৪ কোটি টাকা দেওয়া হয়েছিল ১৫২ টি পরবার কে। তারপর সেই পরিবার গুলিকে আবার ১৫৮ কোটি টাকা দেওয়া হয়েছিল সেপ্টেম্বর মাসে। আরও একবার ৪০.৩ কোটি টাকা দিয়ে তাদের ক্ষতিপূরণ করা হয়েছিল। মোদী সরকার আসার পরই তারা এইভাবে ক্ষতিপূরণ পেয়েছেন এর আগে কোনো সরকার তাদের ক্ষতিপূরণ দেওয়া দূরের কথা তাদের সরকারি সাহায্যদান অবদি করেন নি। তাই কামেং জেলার বিভিন্ন নেতামন্ত্রী সহ সেখানকার সাধারণ মানুষ তাদের পাশে থাকার জন্য মোদীজিকে ধন্যবাদ জানিয়েছেন।
#অগ্নিপুত্র



from India Rag : Bengali News, 24 Ghanta, Bangla News, Ebela, Eisamay, Kolkata News, খবর , https://ift.tt/2CyHgCQ
 

Start typing and press Enter to search