-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

পাল্টে দেওয়া হলো জিন্না টাওয়ারের রঙ! নাম পাল্টানোর দিকে এগোচ্ছে বিতর্ক

- February 02, 2022

অন্ধ্রপ্রদেশের গুন্টুরের বিতর্কিত জিন্নাহ টাওয়ারে জাতীয় পতাকার রঙ আঁকা হয়েছে এবং বৃহস্পতিবার এর কাছে জাতীয় পতাকা উত্তোলনের ব্যবস্থা করা হচ্ছে। যদিও বিজেপি এর বিরোধিতা করে বলেছে যে শুধু রং নয় বরং নাম ও বাতিল করতে হবে না হলে আন্দোলন থামবে না। কারণ এটি পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর কথা মনে করিয়ে দেয় এই টাওয়ার যে ভারত কে দু টুকরো করেছে তার কোনো জায়গা নেই ভারতবর্ষে। গুন্টুর পূর্ব বিধায়ক মহম্মদ মুস্তফা সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন গোষ্ঠীর অনুরোধে টাওয়ারটিকে তেরঙ্গা রঙ দিয়ে সাজানোর এবং জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

গুন্টুর শহরের মেয়র কাবেতি মনোহর বলেন, গত কয়েক সপ্তাহ থেকে বিজেপি কর্মীরা এই টাওয়ার নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করছে। তিনি বলেন, আমরা এলাকার মুসলিম প্রবীণদের সঙ্গে কথা বলেছি এবং টাওয়ারের পাশে জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছি। তবে, বিজেপি স্পষ্ট করে বলেছে যে শুধুমাত্র টাওয়ারের রং বদল করলে তা শান্ত হবে না তাদের নাম পরিবর্তন চাই।

অন্ধ্রপ্রদেশ বিজেপির ইনচার্জ সুনীল দেওধর ZEE মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে যতক্ষণ না জিন্নাহ টাওয়ারের নাম পরিবর্তন না হয়, ততক্ষণ আন্দোলন চলবে। তিনি বলেন, ‘টাওয়ারটি তেরঙার রঙে আঁকা হয়েছে ঠিক আছে, তবে এর নামও বদলানো উচিত। কারণ জিন্নাহ ছিলেন ভারতীয় আত্মার দমনের প্রতীক। জিন্নাহ আর ওরঙ্গজেবের মধ্যে কোনো পার্থক্য নেই। যেভাবে ওরঙ্গজেবের রোডের নাম পরিবর্তন করা হয়েছিল, ঠিক সেভাবেই এই জিন্নাহ টাওয়ারের নাম পরিবর্তন করে এপিজে আবদুল কালাম টাওয়ার রাখা উচিত। কারণ আব্দুল কালাম হলেন আমাদের দেশের গর্ব।

বিজেপির গুন্টুর ইউনিট হুঁশিয়ারি দিয়েছে, যদি ৫ ফেব্রুয়ারির মধ্যে টাওয়ারের নাম না বদলানো হয়, তাহলে ব্যাপক আন্দোলন করা হবে। 26 জানুয়ারি, একদল লোক তেরঙ্গা উত্তোলন করতে জিন্নাহ টাওয়ারে পৌঁছেছিল, তারপরে তাদের আটক করা হয়েছিল।এই ঘটনার পর থেকে ব্যাপকভাবে আন্দোলন শুরু হয়।শেষ অব্দি আন্দোলনের চাপে পড়ে জাতীয় পতাকার রঙে টাওয়ারটিকে রং করতে বাধ্য হয়।

The post পাল্টে দেওয়া হলো জিন্না টাওয়ারের রঙ! নাম পাল্টানোর দিকে এগোচ্ছে বিতর্ক first appeared on India Rag .

from India Rag https://ift.tt/dHWs5twIl
Bengali News
 

Start typing and press Enter to search