-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বিয়ের কার্ডে এক মুসলিম পরিবার ছাপাল রাম-সীতার ছবি! বললো- আমরা ঈশ্বর আল্লাহ সব মানি

- January 18, 2022

ভারত (India) হিন্দু বহুল দেশ, আর এই কারণে উদারতা এই দেশের DNA তে পাওয়া যায়। ধার্মিক কট্টরতার উপরে উঠে কিভাবে সকলকে জাতিকে এক সূত্রে বাধা যায় তা দেখতে হলে ভারতের থেকে ভালো স্থান হতে পারে না।
এখানে নানা জাতি, নানা ভাষা ও নানা ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করেন। সবাই একে অপরের ধর্মকে সম্মান করেন। ইতিহাসের পাতায় যদি আমরা নজর রাখি তাহলে দেখা যাবে যে , হিন্দু-মুসলিম দাঙ্গা প্রায়ই লক্ষণীয়। কারণ ভারতেরই কিছু মানুষ আছে যারা মুসলিমদের উস্কানি দিয়ে চাঞ্চল্য সৃষ্টি করে থাকেন।

তবে, সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে যা সমগ্র বিশ্বের আকর্ষণ করছে। শাহজাহানপারে চিলাউভা গ্রামে এক মুসলিম পরিবার এমন পদক্ষেপ নিল যা তাদের স্যালুট করার মতো। এই মুসলিম পরিবারের এক মেয়ের নাম রুখসারবানো তার বিয়ে উপলক্ষে নিমন্ত্রণ পত্র ছাপানো হয়েছে। এই নিমন্ত্রণ পত্রের বিশেষত্ব হচ্ছে এটিটে ভগবান রাম-সিতার ছবি রয়েছে। যা দেখে সবাই অবাক এবং প্রশংসা করছে।

India

এই মুসলিম পরিবারের বক্তব্য হচ্ছে যে চিলাওভা গ্রামে 1800 টিরও বেশি হিন্দু পরিবার আছে কিন্তু মুসলিম পরিবার মাত্র একটি। কিন্তু ত সত্বেও হিন্দুরা কোনোদিন তাদের সাথে বৈষম্য করেননি। এতটাই মিলে মিশে থেকেছেন তারা যে কোনোদিন বুঝতেও পারেননি যে তারা অন্য ধর্মের অন্য জাতির মানুষ। তারা আরও বলে যে হিন্দু পরিবারগুলো তাদেরকে সর্বদা সাহায্য করতো তারা হিন্দুদের অনেক শ্রদ্ধা করে। সারা গ্রাম এই পরিবারকে অনেক সম্মান দেয়।

অন্যদিকে গ্রামবাসীরা বলেন যে এই মুসলিম পরিবারটি প্রতিদিন সকালে মন্দিরের পুজোতে আসতো । তাদের মধ্যে এই পরিবার কখনও কোনো বৈষম্য করেননি। তাদের মেয়ের বিয়ের প্রথম কার্ডটা তারা দিয়েছিল মাতা রানীর মন্দিরে। গ্রামে কারো কোনো সমস্যা হলে এই পরিবারটি আগে সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়ে। মুসলিম পরিবারটি আরও বলে যে আমরা এইরকম ভাবে কার্ডটা ছাপিয়েছি কারণ আমরা সারা বিশ্বকে দেখতে চাই যে এই দুই ধর্মের মানুষের মধ্যে সম্পর্ক খুব ভালো এবং একসাথে খুব সহজেই সুন্দরভাবে মিলেমিশে বাস করতে পারে।

The post বিয়ের কার্ডে এক মুসলিম পরিবার ছাপাল রাম-সীতার ছবি! বললো- আমরা ঈশ্বর আল্লাহ সব মানি first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3FKNVH2
Bengali News
 

Start typing and press Enter to search