নয়া দিল্লিঃ টাইমস নাও এবং টাইমস নাও নবভারতের সমীক্ষা দেখাচ্ছে যে, উত্তরপ্রদেশে ফের মুখ্যমন্ত্রী হিসাবে যোগী আদিনাথই ফিরে আসছে! টাইমস নাও-র মতে, উত্তরপ্রদেশে ২০২২ সালের নির্বাচনে বিজেপি ২৩৭ থেকে ২৫৪টি আসন পেটে পারে। অন্যদিকে, টাইমস নাও নবভারতের সমীক্ষা অনুযায়ী, উত্তর প্রদেশে বিজেপি ২৪০ আসন নিয়ে ক্ষমতায় ফিরছে। সেই সমীক্ষাতে উত্তর প্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি ১৪৩টি আসন পাবে বলে দেখানো হচ্ছে।
ভোট শতাংশের মামলায় বিজেপির জয়জয়কার দেখা যাচ্ছে। সমীক্ষায় বিজেপি ৩৯.৪ শতাংশ ভোট পাবে বলে দেখানো হয়েছে। অন্যদিকে অখিলেশ যাদব ৩৪.৬ শতাংশ ভোট পেতে পারেন বলে দেখানো হচ্ছে। এছাড়াও বহুজন সমাজ পার্টি ১২.৯ শতাংশ আর কংগ্রেস ৬.৯ শতাংশ ভোট পেতে পারে বলে দেখানো হয়েছে সমীক্ষায়।
উত্তরাখণ্ডের সমীক্ষা অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি সেখানে ৪৮টি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়তে পারে। অন্যদিকে, কংগ্রেস পেতে পারে ১৪টি আসন। এছাড়াও অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি উত্তরাখণ্ডে ৭টি আসন পেতে পারে। উত্তর প্রদেশের পর উত্তরাখণ্ডেও বিজেপির সংখ্যাগরিষ্ঠতা দেখাচ্ছে সমীক্ষা।
অন্যদিকে, সবথেকে চমকপ্রদ সমীক্ষা সামনে আসছে পাঞ্জাব থেকে। সেখানে আম আদমি পার্টি সরকার গড়তে পারে বলে দেখানো হচ্ছে। অরবিন্দ কেজরীবালের দল পাঞ্জাবে ৫৬টি আসন পেতে পারে। অন্যদিকে কংগ্রেস পেতে পারে ৪৪টি আসন। এছাড়াও শিরোমণি আকালি দল ১৩ আর বিজেপি মাত্র ২টি আসন পেতে পারে বলে দেখানো হয়েছে সমীক্ষায়।
UP opinion Poll-
BJP-240
SP-143
BSP-10
Cong-08
Others-02#TNNavBharatOpinionPoll pic.twitter.com/OmbZxJx13V— Sushant Sinha (@SushantBSinha) January 10, 2022
https://platform.twitter.com/widgets.js
এছাড়াও গোয়ায় আম আদমি পার্টি ১০টি আসন পেতে পারে বলে দেখানো হচ্ছে সমীক্ষায়। বিজেপি ২০টি আসন দখল করে সবথেকে বড় দল হতে পারে গোয়ায়।
The post রাম মন্দির-কাশী করিডোরে খুশি জনতা, ৫-র মধ্যে ৪ রাজ্যই যাবে বিজেপির দখলেঃ সমীক্ষা first appeared on India Rag .from India Rag https://ift.tt/3Fk3gOg
Bengali News