-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির রয়েছে এই দেশে, কিন্তু নেই কোনও হিন্দু! রইল এর আসল কারণ

- January 12, 2022


নয়া দিল্লিঃ হিন্দু ধর্মের কথা উঠলে ভারতের নামই সবার প্রথম আসে। ভারতই একমাত্র দেশ যেখানে হিন্দু ধর্মের অনুসারী অধিকাংশ মানুষ বসবাস করেন। অন্যদিকে নেপালও একসময় হিন্দু রাষ্ট্র ছিল, কিন্তু নেপালের জনসংখ্যা কম। নেপালে ভারতের তুলনায় অনেক কম হিন্দু ধর্মের লোক বসবাস করেন, তবে নেপাল একটি হিন্দু প্রধান দেশ। আপনি কি জানেন যে, এমন একটি দেশ আছে যেখানে একটিও হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষ বাস করে না, কিন্তু তা সত্ত্বেও সেখানে সবচেয়ে বড় হিন্দু মন্দির রয়েছে। আসুন এই নিয়ে বিস্তারিত কিছু জানাই আপনাদের।

এমনিতেই এই পৃথিবীতে হাজার হাজার মন্দির দেখা যাবে। আপনি ভারতেই সবথেকে বেশি হিন্দু মন্দির দেখতে পাবেন। ভারতের জনসংখ্যা অনুযায়ী এখানে হিন্দু ধর্মের মানুষই বেশি বাস করে। আর এই কারণেই আপনি ভাবতে পারেন যে, ভারতেই বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির থাকবে। আপনি যদি এইরকম চিন্তা করে থাকেন, তবে সেটি ভুল। আপনাদের জানিয়ে দিই যে, বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির কম্বোডিয়ায় অবস্থিত। কম্বোডিয়ায় অবস্থিত এই অপূর্ব মন্দিরের নাম আঙ্করভাট।

আপনাদের বলে দিই যে, কম্বোডিয়ায় অবস্থিত আঙ্করভাট মন্দিরটি রাজা দ্বিতীয় সূর্যবর্মনের রাজত্বকালে নির্মিত হয়েছিল। রাজা দ্বিতীয় সূর্যবর্মণের শাসনকালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই মন্দিরটি ১১১২ থেকে ১১৫৩ খ্রিস্টাব্দ-র মধ্যে নির্মিত হয়েছিল। বিদেশে নির্মিত এই মন্দিরের ভিতরে বিষ্ণুর মূর্তি স্থাপন করা হয়েছে। হিন্দু ধর্মে ভগবান বিষ্ণুকে অত্যন্ত শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে পূজা করা হয়। তাই ভগবান বিষ্ণুকে আরাধ্যা দেবও বলা হয়।

আজ আমরা আপনাকে এই মন্দির সম্পর্কে এমনই একটি কথা বলতে যাচ্ছি, যা জানার পর আপনিও ভাবনায় পড়ে যাবেন। আপনি কি কখনও ভেবে দেখেছেন যে এত বড় মন্দির থাকার পরেও কেন এই দেশে হিন্দু নেই? বলে রাখি, এক সময় এখানে অনেক হিন্দু ছিল। লোকমত অনুযায়ী, একসময় এখানেই সবথেকে বেশি হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষের বসবাস ছিল। কিন্তু সেখানে অন্য ধর্মের মানুষের বসবাস শুরু হওয়ার পর হিন্দুদের সংখ্যা কমতে থাকে। তাদের ধর্মান্তকরণও করা হয়েছে, এবং সময়ের সাথে সাথে লোকেরা অন্য ধর্মও গ্রহণ করেছেন।

The post বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির রয়েছে এই দেশে, কিন্তু নেই কোনও হিন্দু! রইল এর আসল কারণ first appeared on India Rag .

from India Rag https://ift.tt/33n2Aum
Bengali News
 

Start typing and press Enter to search