-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

প্রায় অর্ধেক দামে পাওয়া যেতে পারে ইলেক্ট্রিক গাড়ি! বড়ো ঘোষণা নীতিন গড়কারির

- January 17, 2022

সম্প্রতি দেশে ইলেক্ট্রিক গাড়ির ডিমান্ড বেড়েই চলেছে।পেট্রল ডিজেল চালিত গাড়ি ছেড়ে এখন বহুজন ইলেক্ট্রিক গাড়ির প্রতি ঝুঁকছেন। এদিকে কেন্দ্রের মোদী সরকার পেট্রল ডিজেল চালিত গাড়িকে ইলেক্ট্রিক গাড়ি করার জন্য সাবসিডি দিতে শুরু করেছে। যাতে লোকজন ডিজেল গাড়ি ছেড়ে শুধু মাত্র ইলেক্ট্রিক গাড়ি ব্যাবহার করেন। এতে বায়ুদূষণ কমার সাথে সাথে সাধারণ মানুষের পকেটের টাকা সাশ্রয় হয়।

কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নিতিন গড়কড়ি ইলেক্ট্রিক গাড়ি নিয়রে বড়ো ঘোষণা করেছেন, যা জানার পর সাধারণ মানুষের মধ্যে উৎসাহ আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবহনমন্ত্রী নিতিন গড়কড়ি বলেন এবার থেকে ইলেক্ট্রিক গাড়ির দাম অনেকটা কমে যাবে।তিনি আরো বলেন এবার ইলেক্ট্ৰিক গাড়ি ক্রেতাদের সরকার স্পেশাল প্যাকেজ দেবে। যদিও এটা নিয়ে কোনো আধিকারিক ঘোষণা হয়নি। তবে এটা স্পষ্ট যে এবার ইলেক্ট্রিক গাড়ি দেশজুড়ে সস্তা হবে।

যে দামে পেট্রল ভেরিয়েন্ট পাওয়া যাই সেই দামে ইলেক্ট্রিক বাহন পাওয়া যাবে। সরকার দ্রুত গতিতে ইভি চার্জিং স্টেশন তৈরির কাজ করছে। এই পরিপ্রক্ষিতে জাতীয় সড়কগুলিতে ৬০০ এর বেশি চাজিং স্টেশন বসানোর কাজ চলছে। সরকার ২০২৩ সালের মধ্যে দেশে ইলেক্ট্রিক ভিকেলের যুগান্তকারী ব্যবসা দেখতে চাইছে,

উল্লেখ্য, মাত্র ৬ মাসের মধ্যে ইলেক্ট্রিক গাড়ির দাম সাধারণ মানুষজনের হাতের নাগালে চলে আসবে। পরিবহনমন্ত্রী বলেন, ইলেক্ট্রিক গাড়ি নিঃসন্দেহে পেট্রল ডিজেল গাড়ির থেকে কম খরচে যাত্রা করাবে। জানিয়ে দি, এখনো অবধি দেশে ৯৪৭৮৭৬ সংখক ইলেক্ট্রিক গাড়ি রয়েছে। এদিকে পাবলিক চার্জিং স্টেশন রয়েছে ১০২৮ টি।

The post প্রায় অর্ধেক দামে পাওয়া যেতে পারে ইলেক্ট্রিক গাড়ি! বড়ো ঘোষণা নীতিন গড়কারির first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3Iidq49
Bengali News
 

Start typing and press Enter to search