সোমবার দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাশী বিশ্বনাথ করিডোর উদঘাটন করেন। আর তার পর থেকেই ন্যাশনাল কনফারেন্স এর প্রমুখ নেতা ফারুক আব্দুল্লাহ নিজের দুঃখ প্রকাশ করতে শুরু করে দিয়েছেন। ফারুক আবদুল্লাহ বলেন, উনার শুধুমাত্র একটা বিশেষ ধর্মকে বেশি গুরুত্ব দেওয়া উচিত নয় কারণ উনি এক ধর্মের লোকেদের প্রধানমন্ত্রী নন বরং পুরো দেশের প্রধানমন্ত্রী।
একইসাথে ফারুক আব্দুল্লাহ ভারত বিভাজন কে ঐতিহাসিক ভুল’ আখ্যা দিয়ে সুরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সমর্থন করেন। ফারুক আবদুল্লাহ বলেন ভারত বিভাজন হয়েছে শুধু কাশ্মীরের মুসলিমদের নয় বরং দেশের প্রতিটি মুসলিমকে ভুগতে হয়েছে। উনি আরো বলেন যদি দেশটা এক থাকতো তাহলে দেশ আরো শক্তিশালী হতো এবং মুসলিমদের কোন সমস্যায় পড়তে হতো না।
দেশভাগ না হলে দেশের মধ্যে ভাতৃত্ববোধও বৃদ্ধি পেত বলে মনে করেন ফারুক আব্দুল্লাহ। ন্যাশনাল কনফারেন্স এর এই নেতা বলেন ভারত-পাকিস্তানের দ্বন্দ্বের কারণে দেশে ধার্মিক টেনশনের অনেকটা বৃদ্ধি পেয়েছেন। ফারুক আব্দুল্লাহ বলেন আমি রাজনাথ সিংকে পূর্ন সমর্থন করি।
কাশী বিশ্বনাথ মন্দিরের পুনর্নির্মাণ ও বারাণসীতে আয়োজিত অনুষ্ঠানের প্রশংসা করেন এবং সেটাকে ভালো কাজ বলে মত প্রকাশ করেন ফারুক আব্দুল্লাহ। উনি বলেন, “প্রধানমন্ত্রী মোদীর উচিত অন্যান্য ধর্মকে গুরুত্ব দেওয়া কারণ উনি শুধু একটা ধর্মের নন বরং পুরো দেশের প্রধানমন্ত্রী। ভারতে অনেক ধৰ্ম আছে।”
কাশী বিশ্বনাথ করিডোর উদঘাটনের পর প্রধানমন্ত্রী মোদী বলেন, এই ধাম ভক্তদের অতীত গৌরবকে অনুভব করাবে। প্রধানমন্ত্রী বলেন আগে মন্দির পরিসর ৩০০০ বর্গফুট ছিল এখন সেটা ৫ লক্ষ বর্গফুট হয়েছে। এবার মন্দির পরিসরে ৫০ হাজার থেকে ৭৫ হাজার ভক্ত আসতে পারবেন।
I agree with Rajnath Singh that the division of India was a historical mistake. Indian Muslims are suffering due to this. India-Pak fightings add to the religious tension. It could've been avoided had it been only one nation: National Conference chief Farooq Abdullah in Delhi pic.twitter.com/zefOYg8mad
— ANI (@ANI) December 13, 2021
https://platform.twitter.com/widgets.js
এদিকে ফারুক আবদুল্লাহ বলেন কোন ধর্ম খারাপ হয় না ব্যাক্তি খারাপ হয়। জানিয়ে দি এক অনুষ্ঠানে রাজনাথ সিং বলেন, ধর্মের নামে দেশের বিভাজন একটা ঐতিহাসিক ভুল ছিল। আর তার প্রতিক্রিয়া দিতে গিয়েই আব্দুল্লাহ পাল্টা মন্তব্য করেন।
The post “মোদীর উচিত অন্যান্য ধৰ্মকেও গুরুত্ব দেওয়া”-ফুটে উঠল ফারুক আব্দুল্লাহর কষ্ট first appeared on India Rag .from India Rag https://ift.tt/33qEmzr
Bengali News