নয়া দিল্লিঃ করোনা আবহে লকডাউনে কর্মহীন মানুষদের জন্য চালু করা বিনামূল্যে রেশন (Ration) সামগ্রী প্রদান আগামী ৩০ শে নভেম্বরের পর থেকেই বন্ধ হতে চলেছে। কারণ এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিষয়ে এখনও কিছু জানায়নি কেন্দ্র সরকার- এমনটাই জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের খাদ্য আর উপভোক্তা সচিব শুধাংশু পাণ্ডে।
এই খবর শোনার পরই আলোড়ন পড়ে যায় দেশ জুড়ে। ধারণা করা হয়েছিল, এরপর থেকে আর পাওয়া যাবে না প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় বিনামূল্যে রেশন। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আর এবারে এই বিষয়ে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এক বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার।
কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মার্চ পর্যন্ত বাড়ানো হল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার (pradhan mantri garib kalyan yojana) মেয়াদ। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যেন দেশজুড়ে বয়ে যায় খুশির হাওয়া।
করোনা আবহ এবং লকডাউনের মধ্যে গত বছর মার্চ মাস থেকে শুরু হয়েছিল প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা। আর এই প্রকল্প এপ্রিল-জুন ২০২০-র জন্য শুরু করা হলেও, তা বাড়িয়ে ৩০ শে নভেম্বর ২০২১ পর্যন্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছিল এরপর হয়ত আর এই প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়া হবে না। এই প্রকল্পের আওতায় দেশের প্রায় ৮০ কোটির বেশি মানুষকে প্রতি মাসে ৫ কেজি গম/চাল, ১ কেজি গোটা ছোলা বিনামূল্যে দেওয়া হত।

কিছুদিন আগে শোনা গিয়েছিল কেন্দ্রের অর্থনীতির উপর চাপ কমানোর জন্য এক বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। করোনা আবহে লকডাউনে কর্মহীন মানুষদের জন্য চালু করা বিনামূল্যে রেশন (Ration card) সামগ্রী প্রদান, এবার থেকে বন্ধ হতে চলেছে। তবে এবার তা বন্ধ না করে, আগামী মার্চ পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্র সরকার।
The post দেশবাসীকে সুখবর দিয়ে বড় ঘোষণা কেন্দ্রের, উপকৃত হবেন কোটি কোটি মানুষ first appeared on India Rag .from India Rag https://ift.tt/3FOerzD
Bengali News