-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

প্রতিবাদে সরব আফগান মহিলারা, তালিবান জঙ্গিদের সামনেই অধিকারের দাবি নিয়ে বিক্ষোভ

- August 18, 2021


নয়া দিল্লিঃ আফগানিস্তানে তালিবানের কবজার পর হাজার হাজার আফগানি দেশ ছেড়ে পালিয়েছে। তালিবানের অত্যাচার থেকে বাঁচার জন্য তাঁরা নিজের প্রাণ হাতে করে দেশ ছাড়ার জন্য প্রস্তুত। তালিবানের শাসনে সবথেকে বেশি আতঙ্কে রয়েছেন সেই দেশের মহিলারা। কারণ তাঁরা জানে যে, তালিবান তাঁদের সমস্ত স্বাধীনতা কেড়ে নেবে। একদিকে যখন তালিবানের আতঙ্কে দেশ ছাড়ছে আফগানিরা, তখন অন্যদিকে কয়েকজন বীরাঙ্গনাকে নিজের অধিকারের জন্য আফগানিস্তানের রাস্তায় বিরোধ প্রদর্শন করতে দেখা গেল।

ইরানি সাংবাদিক মসিহ আলিনেজাদ টুইটারে একটি ভিডিও (VIdeo) পোস্ট করেছেন। ওঁই ভিডিওতে আফগান মহিলাদের তালিবানের দখলে থাকা কাবুলের রাস্তায় পোস্টার হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। মহিলারা নিজেরাই সেই পোস্টার বানিয়েছেন।

বিরোধিতা করা মহিলারা সামাজিক সুরক্ষা, কাজ করার অধিকার, শিক্ষার অধিকার আর রাজনৈতিক অংশিদারিত্ব সহ নিজেদের অধিকারের দাবি জানাচ্ছে। ভিডিওতে মহিলাদের বলতে শোনা যাচ্ছে যে, ‘ আমরা আমাদের উপলব্ধি আর অধিকারের সঙ্গে সমঝোতা করব না।”

https://platform.twitter.com/widgets.js

উল্লেখ্য, তালিবানরা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আফগান মহিলাদের শরিয়ত আইন মোতাবেক চলতে হবে। তাঁরা ব্যালকনিতে দাঁড়াতে পারবে না। হাই-হিল জুতো পরতে পারবে না। সাজগোজ বা কোনও প্রত্রিকা আর সিনেমায় ছবি দিতে পারবে না।

পাশাপাশি তালিবানরা এও বলেছে যে, আফগানিস্তানের কোনও মেয়েদের স্কুলে এখন থেকে আর খেলাধুলো এবং গান-বাজনা চলবে না। এছাড়া মহিলাদের রাস্তায় সবসময় বোরখা পরেই বের হতে হবে ও পরিবারের একজন পুরুষ সদস্য থাকা আবশ্যক। তালিবানের এহেন কড়া নিয়ম পালনে সহমত না হওয়ায় কাবুলে মহিলারা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ জানিয়েছেন।

The post প্রতিবাদে সরব আফগান মহিলারা, তালিবান জঙ্গিদের সামনেই অধিকারের দাবি নিয়ে বিক্ষোভ first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3gvKMB9
Bengali News
 

Start typing and press Enter to search