-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

তালিবানদের কবলে গোটা দেশ; হিন্দু মন্দির বাঁচাতে বড় ঘোষণা করলেন হিন্দু পুরোহিত

- August 18, 2021


যা হবে হোক, মন্দির ছাড়তে নারাজ পণ্ডিত রাজেশ কুমার। রাজেশের পরিচয় জানতে গিয়ে দেখা গেল, তিনিই সম্ভবত কাবুলের (Kabul) সর্বশেষ হিন্দু পুরোহিত। কাবুলের রতননাথ মন্দিরেই তাঁর বসবাস। কিন্তু এহেন ধনুকভাঙা পণের কারণ কী?

রাজেশের বক্তব্য, আমার পূর্বপুরুষরা বহু বহু বছর ধরে এই মন্দিরেই পূজার্চনা করেছেন। এখন আমি দায়িত্বে আছি। আমি এই মন্দির ছেড়ে কোথাও যাব না। যদি ওরা (তালিবান) আমাকে মেরে ফেলে, তবেও আমি তাকে আমার ঈশ্বর-সেবা বলেই মানব।

রাজেশ জানিয়েছেন, কয়েকজন হিন্দু আমাকে পরামর্শ দিয়েছেন, অবিলম্বে কাবুল ছেড়ে কোনও নিরাপদ আশ্রয়ে চলে যেতে। ওরা বলেছে, ওরাই আমার যাতায়াতসহ অন্যত্র থাকার বন্দোবস্তও করে দেবেন। কিন্তু আমি এই মন্দির ছাড়ব না। এই মন্দিরে আমার পূর্বপুরুষদের স্মৃতি জড়িয়ে আছে তাই ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না।

রবিবার কাবুলের প্রতিটি গলিঘুঁজিতে ঢুকে পড়ে তালিবানরা। দেশ ছেড়ে পালায় আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি। আফগানিস্তানের দখল এখন তালিবানদের হাতে। কাবুলের রাস্তায় ও বিমানবন্দরে দেশ ছেড়ে পালানোর জন্য ভিড় করেন কাতারে কাতারে মানুষ। প্রাণ বাঁচাতে উঠেছেন বিমানের ছাদে। বিমানের ছাদ থেকে পড়ে মারাও গিয়েছেন দু’জন। এমন ভয়াবহ ছবি দেখে গা শিরশির করে উঠেছে গোটা বিশ্বের।
বিমানে ওঠার জন্য ছুটতে দেখা গিয়েছে অনেককে। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতেও নিজের পূর্বপুরুষদের স্মৃতি আগলে রাখতে চান রাজেশ কুমার।

The post তালিবানদের কবলে গোটা দেশ; হিন্দু মন্দির বাঁচাতে বড় ঘোষণা করলেন হিন্দু পুরোহিত first appeared on India Rag .

from India Rag https://ift.tt/37UE5na
Bengali News
 

Start typing and press Enter to search