-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মন্দিরের সামনে জমায়েতের প্রতিবাদ করায় রামকৃষ্ণ মিশনের সাধুর মুখে জোর করে ঢালা হল মদ

- August 19, 2021


কলকাতাঃ একাদশীর নিয়ম হিন্দুদের কাছে খুবই পবিত্র। দেশের সব হিন্দু এই নিয়ম পালন না করলেও, অজস্র হিন্দুরা এই নিয়ম পালন করে থাকেন। মূলত একাদশীর দিনে ফলমূল ও বিভিন্ন সবজি এবং দুধ খাওয়া হয়। ওই দিনে অন্ন বা কোনও আমিষ খাবার খাওয়া যায় না।

বিশেষত যাদের মাতৃ-পিতৃ বিয়োগ হয়, তাঁরা এই নিয়ম পালন করে থাকেন। কিন্তু শুধু তাঁরাই যে এই নিয়ম পালন করতে পারবেন, সেটা শাস্ত্রের কোথাও লেখা নেই। বাচ্চা থেকে বয়স্ক সবাই এই নিয়ম পালনের জন্য উপযোগী। একাদশী পালন করলে শরীর স্বাস্থ্যও যে অনেক ভালো থাকে, তা বিভিন্ন জায়গায় বলাও রয়েছে।

আর এই বিশেষ দিনে রামকৃষ্ণ মিশনের এক সাধুর সঙ্গে ঘটে গেল অমানবিক এক কাণ্ড। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে ওই সাধুকে বলতে শোনা যাচ্ছে যে, কয়েকজন যুবক মন্দিরের সামনে বসে কিছু খাবার খাচ্ছিল।

সাধু বলেন, আমি যখন ওঁদের বলি এখানে বসে এসব খাবে না, অন্য কোথাও যাও। তখন ওই যুবকরা সাধুর উপরে চড়াও হয় আর তাঁরা সবাই মিলে জোর করে সাধুকে মদও খাইয়ে দেয়। রামকৃষ্ণ মিশনের অধ্যাপক বলেন, ওই যুবকরা ওনাকে হুমকি দিয়েছে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেছে। রামকৃষ্ণ মিশনের অধ্যাপক জানান, আমি একাদশী করেছিলাম আর ওই যুবকরা আমার মুখে মদ ঢেলে আমার ব্রত ভেঙে দেয়।

https://platform.twitter.com/widgets.js

এই ঘটনার ভিডিও বিজেপি নেতা তথাগত রায় নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘রামকৃষ্ণ মিশনের এক একাদশী পালনরত সাধুর মুখে জোর করে মদ ঢেলে ব্রত ভেঙে দেয় একদল দুষ্কৃতি। সাধুকে অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়েছে।”

The post মন্দিরের সামনে জমায়েতের প্রতিবাদ করায় রামকৃষ্ণ মিশনের সাধুর মুখে জোর করে ঢালা হল মদ first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3k4yuAB
Bengali News
 

Start typing and press Enter to search