-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

“আমার উপর ভরসা রাখুন, আমার নামে যা রোটানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা”- চন্দনা বাউরি

- August 19, 2021


বাংলার কিছু মিডিয়ায় হাউস দাবি করেছে যে, স্বামী-সন্তানদের ছেড়ে চন্দনা বাউরি দলের কর্মী তথা গাড়ির চালক কৃষ্ণ কুণ্ডুকে বিয়ে করেছেন। তাঁদের দুজনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হচ্ছে। ছবিতে চন্দনাকে মাথায় ভর্তি সিঁদুর পরে থাকতে দেখা গিয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই চারিদিকে শোরগোল পড়ে যায়।

এখন এই নিয়ে মুখ খুলেছেন চন্দনা বাউরি। চন্দনা বাউরি বলেছেন, তাঁর নামে কুৎসা ও ভুয়ো খবর ছড়াচ্ছে বিরোধী দলের নেতা। তিনি জানান, এর আগেও আমাকে নিয়ে এমন অনেক উল্টোপাল্টা কথা রটানো হয়েছিল। এবার সমস্ত সীমা পার করে ফেলেছে। চন্দনা বাউরি জানান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটিও মিথ্যে। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও প্রকাশ করে চন্দনা বাউরি এমন তথ্য দিয়েছেন।

চন্দনা বাউরি আরো বলেন, আমার উপর ভরসা রাখুন। আমি শালতোড়ার মানুষের জন্য কাজ করবো। যা রোটানো হচ্ছে সব মিথ্যা। জানিয়ে দি, একুশের নির্বাচনে বিজেপির হয়ে টিকিট পেয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন সাধারণ রাজমিস্ত্রির স্ত্রী চন্দনা বাউরি (Chandana Bauri)। নির্বাচনী প্রচারেও সাড়া ফেলে দিয়েছিলেন তিনি।

 

খোদ মহাগুরু মিঠুন চক্রবর্তী ওনার হয়ে প্রচারে গিয়েছিলেন। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন চন্দনা। বাজিমাতও করেন তিনি। বিধানসভা নির্বাচনে তৃণমূলের হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয় হাসিল করে নেন চন্দনা। ভোটে জিতেছিলেন ঠিকই, কিন্তু বিধায়ক হিসেবে কত বেতন পাবেন তাও জানতেন না তিনি। টাকার অঙ্ক শুনে হতবাকও হয়েছিলেন চন্দনা। পাশাপাশি বেতনের টাকা দিয়েও মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছিলেন তিনি

The post “আমার উপর ভরসা রাখুন, আমার নামে যা রোটানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা”- চন্দনা বাউরি first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3y2o3SO
Bengali News
 

Start typing and press Enter to search