-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

তালিবানদের থেকে আমাদের বাঁচান, মার্কিন সেনার সামনে আকুল আর্তি আফগান মহিলাদের

- August 19, 2021


নয়া দিল্লিঃ গোটা আফগানিস্তান দখল করে আশরফ গনির থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর দেশ আর বিশ্বের মানুষকে তালিবানরা আশ্বস্ত করেছিল যে, তাঁরা কারও কোনও ক্ষতি করবে না। মহিলাদের সম্মান দেওয়া হবে। কিন্তু মুখে যতই শান্তির কথা বলুক না কেনও তালিবান, বাস্তবে যে তাঁরা শান্তিকামী নয় সেটা বারবার ধরা পড়ছে।

বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে দেশ ছাড়তে যাওয়া মহিলা আর বাচ্চাদের উপর হামলা করতে দেখা গিয়েছিল তালিবানি জঙ্গিদের। পাশাপাশি এক মহিলা বোরখা না পরে বের হওয়ায় তাঁকে হত্যাও করেছিল জঙ্গিরা। আর এরমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল (Viral Video) হচ্ছে, যা তালিবানদের মুখোশ খুলে দিয়েছে।

ভিডিওতে আফগান মহিলাদের কাতর আর্তি শোনা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে, আফগান মহিলারা মার্কিন সেনার সামনে কেঁদে কেঁদে প্রাণ বাঁচানোর আবেদন করছেন। অসহায় মহিলারা বলছেন, ‘তালিবান আসছে, আমাদের বাঁচান।” বন্ধ একটি গেটের ওপারে থাকা অসহায় আফগান মহিলাদের কাঁদার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

https://platform.twitter.com/widgets.js

ভিডিওটি কাবুল বিমানবন্দরের বলে দাবি করা হচ্ছে। তবে শুধু এই ভিডিওটি নয়, সোশ্যাল মিডিয়ায় তালিবানি অত্যাচার নিয়ে বিভিন্ন ছবি আর ভিডিও ভাইরাল হচ্ছে। অন্যদিকে, গতকাল কাবুলের রাস্তায় একাধিক মহিলাদের তালিবান জঙ্গিদের সামনে দাঁড়িয়ে তাঁদেরই বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল। ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

The post তালিবানদের থেকে আমাদের বাঁচান, মার্কিন সেনার সামনে আকুল আর্তি আফগান মহিলাদের first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3kaZJth
Bengali News
 

Start typing and press Enter to search