-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

“স্বামী ছেড়ে ড্রাইভারকে বিয়ে করেছেন চন্দনা বাউরি!”- ভুয়ো খবর ছড়িয়ে দিল দালাল মিডিয়া

- August 19, 2021


ব্যাক্তিগত জীবনে বা সামাজিক ক্ষেত্রে কেউ উন্নতি সাধন করলে তার নিয়ে কুৎসা রোটানোর লোকের অভাব কোনদিনই হয়না। এমন বহু লোক দেখা যায় যারা মানুষের কুৎসা ছড়িয়ে দেওয়াকেই পেশা বানিয়ে ফেলেছেন। সম্প্রতি বাংলার মিডিয়া জগতে এমন সংস্থা ও লোকজনের সংখ্যা প্রচুর। এদেরই একাংশের টার্গেট হয়ে উঠেছে বিজেপি বিধায়ক চন্দনা বাউরি।

একুশের নির্বাচনে বিজেপির হয়ে টিকিট পেয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন সাধারণ রাজমিস্ত্রির স্ত্রী চন্দনা বাউরি (Chandana Bauri)। নির্বাচনী প্রচারেও সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। খোদ মহাগুরু মিঠুন চক্রবর্তী ওনার হয়ে প্রচারে গিয়েছিলেন। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন চন্দনা। বাজিমাতও করেন তিনি। বিধানসভা নির্বাচনে তৃণমূলের হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয় হাসিল করে নেন চন্দনা।

ভোটে জিতেছিলেন ঠিকই, কিন্তু বিধায়ক হিসেবে কত বেতন পাবেন তাও জানতেন না তিনি। টাকার অঙ্ক শুনে হতবাকও হয়েছিলেন চন্দনা। পাশাপাশি বেতনের টাকা দিয়েও মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছিলেন তিনি। এবার আবারও শিরোনামে উঠে এসেছেন বিজেপির সবথেকে দরিদ্র বিধায়ক চন্দনা বাউরি। তবে এবার কাজের জন্য না।

আসলে বাংলার কিছু মিডিয়ায় হাউস দাবি করেছে যে, স্বামী-সন্তানদের ছেড়ে চন্দনা বাউরি দলের কর্মী তথা গাড়ির চালক কৃষ্ণ কুণ্ডুকে বিয়ে করেছেন। তাঁদের দুজনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হচ্ছে। ছবিতে চন্দনাকে মাথায় ভর্তি সিঁদুর পরে থাকতে দেখা গিয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই চারিদিকে শোরগোল পড়ে যায়। এরপরই মুখ খোলে স্বয়ং বিধায়ক।

চন্দনা বাউরি এই প্রসঙ্গে জানান, তাঁর নামে কুৎসা ও ভুয়ো খবর ছড়াচ্ছে বিরোধী দলের নেতা। তিনি জানান, এর আগেও আমাকে নিয়ে এমন অনেক উল্টোপাল্টা কথা রটানো হয়েছিল। এবার সমস্ত সীমা পার করে ফেলেছে। চন্দনা বাউরি জানান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটিও মিথ্যে।

The post “স্বামী ছেড়ে ড্রাইভারকে বিয়ে করেছেন চন্দনা বাউরি!”- ভুয়ো খবর ছড়িয়ে দিল দালাল মিডিয়া first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3gg94yB
Bengali News
 

Start typing and press Enter to search