পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল বের হওয়ার পর থেকে রাজ্যজুড়ে যে হিংসা শুরু হয়েছিল তার রেশ এখনও থামার নাম নিচ্ছে না। রাজনৈতিক হিংসার পাশাপাশি এখন রাজ্যে কট্টরপন্থীদের উপদ্রবে সংঘর্ষের খবর মিলছে। চন্দননগরে এবং কলকাতার তিলজলায় হিন্দুদের উপর আক্রমণের অভিযোগ উঠেছে। এক ভিডিও শেয়ার করে বিজেপি সংসদ লকেট চ্যাটার্জী অভিযোগ করেছেন যে হিন্দুদের টার্গেট করা হচ্ছে।
রাজ্যপাল জগদীপ ধনখড় চন্দননগর ও তিলজলায় সংঘর্ষ নিয়ে রাজ্যের সরকারের উপর তোপ দেগেছেন। রাজ্যপাল টুইট করে বলেছেন, মমতা ব্যানার্জীর প্রশাসনের উচিত পরিস্থিতি শান্ত করার জন্য পদক্ষেপ নেওয়া। নিজের টুইটে মমতা ব্যানার্জীকে ট্যাগ করেছেন জগদীপ ধনখড়। পক্ষপাতিত্ব না করে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশকেও নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। রাজ্যপাল বেশকিছু ভিডিও শেয়ার করেছেন যেখানে কট্টরপন্থীদের পুলিশের গাড়ির উপর হামলা করতে দেখা যাচ্ছে।
Complete Lawlessness in Bengal
ShaniKali Temple in Tijala, Kolkata attacked ..Idols broken ..local Hindus anticipating more attacks on them !@HMOIndia Plz intervene
कश्मीर के बाद अब बंगाल में हिंदू सुरक्षित नहीं हैं !
— Major Surendra Poonia (@MajorPoonia) June 10, 2021
https://platform.twitter.com/widgets.js
তিলজলায় এক হিন্দু মন্দিরের উপর কট্টরপন্থীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে স্থানীয়দের জানিয়েছেন যে তাদের শনি মন্দিরে হামলা চালিয়ে ভেঙে ফেলা হয়েছে। মূর্তিকে মন্দিরের বাইরে এনে লাথি মারা হয়েছে। যে মন্দিরে হামলা চালানো হয়েছে সেখানে মা কালি ও শনি দেবের মূর্তির পুজো করা হয় বলে জানা গেছে।
Hindus of Lohapool area near Gurdwara of ParkCircus & HazariGali ShivTala of Tiljala r fearing more attacks
Thousands of Ms R waiting on the other side of the Rail Line preparing further attack
Video- See how Brutally Kolkata Police is arresting Hindu lady Priya Das.@AmitShah pic.twitter.com/dvK1r8ftJV
— Devdutta Maji (President of SinghaBahini) (@MajiDevDutta) June 10, 2021
https://platform.twitter.com/widgets.js
মেজর সুরেন্দ্র পুনিয়া এই সংক্রান্ত এক ভিডিও শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রককে ট্যাগ করে লিখেছেন, ” কাশ্মীরের পর এবার বাংলার হিন্দুরা সুরক্ষিত নয়। শুধু এই নয়, হিন্দুদের উপর আক্রমনের পর পুলিশ হিন্দু যুবক, মহিলাদের গ্রেফতার করেছে বলে অভিযোগ উঠেছে।প্রসঙ্গত, তিলজলা বিধানসভা নির্বাচনের আগেও চর্চায় উঠে এসেছিল। নির্বাচনে আগে লিয়াকত নামের এক ব্যক্তির ফ্ল্যাট থেকে ১৪ টি বোমা, পিস্তল উদ্ধার হয়েছিল।
The post তিলজলায় শনি মন্দিরে আক্রমন কট্টরপন্থীদের! অশান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ রাজ্যপালের first appeared on India Rag .from India Rag https://ift.tt/3ivcWhi
Bengali News