-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মাথায় সিঁদুর পরে হিন্দুদের বোকা বানিয়ে ভোট নিয়েছে নুসরত জাহান, দিলীপের নিশানায় তৃণমূল সাংসদ

- June 10, 2021


কলকাতাঃ অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) আর নিখিলের বৈবাহিক বিবাদ এবার রাজনীতির ময়দানে চলে এল। বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বৃহস্পতিবার নুসরতের বিরুদ্ধে হিন্দুদের প্রতারণা করার অভিযোগ তুলেছেন। তিনি বসিরহাটে সাংগঠনিক বৈঠকে গিয়ে বলেছেন, ‘কপালে সিঁদুর পরে হিন্দুদের বোকা বানিয়েছেন নুসরত জাহান।” যদিও, নুসরতের বৈবাহিক বিষয়ে তৃণমূলের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।

উল্লেখ্য, বৃহস্পতিবার বসিরহাটে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে গিয়ে তিনি নুসরতের নিন্দা করে বলেন, ‘বসিরহাটের মানুষ ওনাকে সাংসদ বানিয়েছে। কিন্তু প্রশ্ন হল, যেই মানুষটি আড়াই লক্ষ ভোটে জিতেছেন তাঁর আসল পরিচয় কী? তিনি বিয়ে করেছেন, কি করেন নি, কাকে করেছেন, কবে করেছেন সব নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি তিনি মা’ও হতে চলেছেন। বিয়ে না করে সিঁদুর পরে হিন্দুদের বোকা বানিয়ে ভোট নিয়েছেন উনি। এটা লজ্জাজনক। উনি ভোটে জেতার জন্যই বিয়ে করেছিলেন, নির্বাচন শেষ বিয়েও শেষ।”

আরেকদিকে, বিয়ের পর প্রথম বার নুসরতের লোকসভা সাংসদ হিসাবে শপথ নেওয়ার ভিডিওটি টুইট করেছেন অমিত মালব‍্য। সেখানে স্পষ্ট অভিনেত্রী সাংসদকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি নুসরত জাহান রুহি জৈন’। উপরন্তু সেদিন সংসদে সম্পূর্ণ বিবাহিতা হিন্দু নারীর সাজে উপস্থিত হয়েছিলেন নুসরত। হাতে ছিল নিখিলের নামের চূড়া, সিঁথিতে সিঁদুর।

সেই তুমুল চর্চিত শপথ গ্রহণের ভিডিওটিই শেয়ার করে কটাক্ষ ছুঁড়েছেন অমিত মালব‍্য। তাঁর প্রশ্ন, ‘তৃণমূল সাংসদ নুসরত জাহান রুহি জৈনের ব‍্যক্তিগত জীবন, তিনি কার সঙ্গে বিয়ে করেছেন বা কার সঙ্গে লিভ ইন করছেন তা নিয়ে কারোর কিছু বলার নেই। কিন্তু উনি একজন নির্বাচিত প্রতিনিধি এবং সংসদে অন রেকর্ড তিনি বলেছেন নিখিল জৈনের সঙ্গে তিনি বিবাহিতা। তাহলে কি উনি সংসদে দাঁড়িয়ে মিথ‍্যে বললেন?’

https://platform.twitter.com/widgets.js

উল্লেখ‍্য, সংসদে দাঁড়িয়ে কোনো জনপ্রতিনিধি যদি ভুল তথ‍্য দেয় তবে তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ করা যায়। নুসরতের বিরুদ্ধেও কি তবে সেটাই করার ভাবনায় রয়েছে বিজেপি? অমিত মালব‍্য উত্তরে বলেন, সংসদ এখন বন্ধ রয়েছে। খুললে তারপর তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

The post মাথায় সিঁদুর পরে হিন্দুদের বোকা বানিয়ে ভোট নিয়েছে নুসরত জাহান, দিলীপের নিশানায় তৃণমূল সাংসদ first appeared on India Rag .

from India Rag https://ift.tt/2RLReL2
Bengali News
 

Start typing and press Enter to search