-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

টুইটারে উপদ্রব করা লোকজনের উপর ডিজিটাল স্ট্রাইক! সাসপেন্ড মহম্মদ সেলিম সহ একাধিকজনের অ্যাকাউন্ট

- February 01, 2021

কৃষক আন্দোলনকে কেন্দ্র করে লালকেল্লায় যে হিংসাত্মক দেখা গেছে তার পেছনে অনেকে উস্কানি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বেশকিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে কৃষক আন্দোলনের সমর্থনের আড়ালে উস্কানিমূলক তথ্য পরিবেশন করছিল বলে অভিযোগ উঠেছে। আবার কিছু কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খবর পরিবেশন করার আড়ালে ভুয়ো তথ্য পরিবেশন করেছিল বলে অভিযোগ উঠেছে।

আর এখন খবর এসেছে যে টুইটার কর্তৃপক্ষ বেশকিছু ব্যাক্তির একাউন্টকে সাসপেন্ড করেছে। যার মধ্যে বামপন্থী বিচারধারার সাথে জড়িত ও কৃষক আন্দোলনের সাথে জড়িত একাউন্ট রয়েছে। বামপন্থী নেতা মহাম্মদ সেলিমের (md salim) একাউন্টও সাসপেন্ড করেছে টুইটার কর্তৃপক্ষ। একই সাথে ‘কৃষক একতা মোর্চা’ নামের একাউন্টকেউ সাসপেন্ড করেছে টুইটার কর্তৃপক্ষ। আইনিগত কারণে টুইটার হ্যান্ডেল সাসপেন্ড করা হয়েছে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

এক রিপোর্টে বলা হয়েছে, প্রায় ২৫০ টি একাউন্ট সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। এই একাউন্টগুলি থেকে উস্কানিমূলক হ্যাশট্যাগ চালানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে। মহম্মদ সেলিম ছাড়াও সংযুক্তা বসু এবং আম আদমি পার্টির বেশকিছুজনের একাউন্ট সাসপেন্ড করা হয়েছে। সম্প্রতি এক সাংবাদিক কৃষক আন্দোলন নিয়ে টুইটারে ভুয়ো খবর ছড়িয়েছিলেন। টুইটারে সাংবাদিক দাবি করেছিলেন যে, এক কৃষক গুলি খেয়ে মারা পড়েছে। যদিও CCTV ফুটেজ প্রকাশ হওয়া পর সেই দাবি মিথ্যা প্রমাণিত হয়।

The post টুইটারে উপদ্রব করা লোকজনের উপর ডিজিটাল স্ট্রাইক! সাসপেন্ড মহম্মদ সেলিম সহ একাধিকজনের অ্যাকাউন্ট first appeared on India Rag .



from India Rag https://ift.tt/2YMHJv7
Bengali News
 

Start typing and press Enter to search