-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

রাফালের প্রদর্শন দিয়ে শেষ হল প্রজাতন্ত্র দিবসের প্যারেড, রাজপথে ফুটে উঠল আত্মনির্ভর ভারতের ঝলক

- January 25, 2021

নয়া দিল্লীঃ ভারত আজ ৭২ তম গণতন্ত্র দিবস পালন করছে। রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ জাতীয় পতাকা উত্তোলন করার পর প্যারেড শুরু হয়। রাজ্যের ট্যাবলো, আত্মনির্ভর ভারতের ঝলক দেখানোর পর রাফাল বিমান গর্জে ওঠে আকাশে। এবার গণতন্ত্র বিবসের প্যারেড রাফাল বিমান ওড়ার পর শেষ হয়।

https://platform.twitter.com/widgets.js

আরেকদিকে, দিল্লীর সীমান্তে কেন্দ্র সরকার দ্বারা লাগু করা কৃষি আইনের বিরোধিতায় কৃষক সংগঠন গুলো ট্র্যাক্টর প্যারেড করে। কৃষকদের ট্র্যাক্টর প্যারেডের কথা মাথায় রেখে রাজপথ আর দিল্লীর বিভিন্ন বর্ডারে হাজার হাজার সশস্ত্র সেনা জওয়ান মোতায়েন করা হয়। গোটা দিল্লীতে বহু স্তরীয় সুরক্ষা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছে।

গণতন্ত্র দিবসের প্যারেডে আত্মনির্ভর ভারতের ঝলক দেখা যায়। বায়ো টেকনোলজিক্যাল বিভাগ, করোনার ভ্যাকসিন প্রস্তুত ওঁরা, ডিজিট্যাল ইন্ডিয়া আর আয়ুষ মন্ত্রালয়ের ঝলক দেখানো হয় আজ।

https://platform.twitter.com/widgets.js

একলব্য ফর্মেশনের নেতৃত্ব দেয় রাফাল বিমান। রাফালের সাথে সাথে দুটি জ্যাগুয়ার, দুটি মিগ-২৯ বিমান একসাথে আকাশে ওড়ে। ফর্মেশনের নেতৃত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন রোহিত কটারিয়া।

রাফালের ফ্লাই পাস্টের পর রাজপথে গণতন্ত্র দিবসের সমারোহ শেষ হয়। রাষ্ট্রপতির দেহরক্ষীরা এসে রাষ্ট্রপতিকে রাজভবনের দিকে নিয়ে যায়। এরপর প্রোটোকল অনুযায়ী উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এক এক করে ফিরে যান।

The post রাফালের প্রদর্শন দিয়ে শেষ হল প্রজাতন্ত্র দিবসের প্যারেড, রাজপথে ফুটে উঠল আত্মনির্ভর ভারতের ঝলক first appeared on India Rag .



from India Rag https://ift.tt/39ioGyP
Bengali News
 

Start typing and press Enter to search