-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

দেশের প্রথম নেতাজি মন্দির, এখানে দেবতা রুপে পূজিত হন সুভাষ চন্দ্র বসু! পুজো করেন এক দলিত মহিলা

- January 22, 2021

বারাণসীঃ নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Subhas Chandra Bose) ১২৫ তম জন্ম জয়ন্তী আজ গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে। গতবছর বারাণসীর আজাদ হিন্দ মার্গে অবস্থিত সুভাষ ভবনে নেতাজি সুভাষ চন্দ্র বসুর একটি মন্দির বানানো হয়েছে। ২০২০ সালে এই মন্দিরের উদ্বোধন করা হয়েছে।

মন্দিরের মহন্ত একজন দলিত মহিলা হবে। ২০২০ সালে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনের দিনই এই মন্দির সব মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। এই মন্দিরের উদ্বোধন আরএসএস এর বরিষ্ঠ প্রচারক ইন্দ্রেশ কুমার করেন। রোজ সকালে আরতি করে, ভারত মাতার প্রার্থনা করে এই মন্দিরের গেট খুলে দেওয়া হয়, আর রাতে ভারত মায়ের প্রার্থনার সাথে সাথে মন্দিরের গেট বন্ধ করা হবে।

সুভাষ ভবনের বাইরের দিকে এই মন্দির বানানো হয়েছে। মন্দিরের উচ্চতা প্রায় ১১ ফুট, এই মন্দিরে নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিমা স্থাপন করা হয়েছে। মন্দিরের স্থাপনা করা বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রোফেসর ডঃ রাজীব জানান, লাল রঙ ক্রান্তির প্রতীক, সাদা শান্তি আর কালো শক্তির প্রতীক। ক্রান্তি থেকে শান্তির দিকে চলেই শক্তির পূজা করা যায়।

নেতাজি সুভাষ চন্দ্র বসুর মন্দির বানানোর পিছনে মানুষের মনে দেশপ্রেমের ভাবনাকে জাগ্রত করাই উদ্দেশ্য। এছাড়াও এই মন্দিরে নেতাজিকে নিয়ে অনেক তথ্য পাওয়া যাবে। আরএসএস এর তরফ থেকে জানানো হয় যে, এই মন্দিরের ফলে মানুষের মনে দেশ প্রেমের ভাবনা পৌঁছাবে।

The post দেশের প্রথম নেতাজি মন্দির, এখানে দেবতা রুপে পূজিত হন সুভাষ চন্দ্র বসু! পুজো করেন এক দলিত মহিলা first appeared on India Rag .



from India Rag https://ift.tt/397LiBK
Bengali News
 

Start typing and press Enter to search