-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

Republic Bharat চ্যানেলে বাংলা ভাষায় তৃণমূলকে ধুয়ে দিলেন অর্নব গোস্বামী! ভাইরাল হলো ভিডিও

- December 18, 2020

বাংলার রাজনীতি নিয়ে দেশজুড়ে চর্চা তুঙ্গে পৌঁছেছে। একদিকে একের পর এক তৃণমূল নেতা দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করছেন অন্যদিকে বিজেপি তাদের শিকড় মজবুত করতে আরো শক্তি ঝুঁকে দিচ্ছে। ২০২১ এ বাংলায় বিধানসভা নির্বাচন, যে কারনে রাজনৈতিক অস্থিরতা তীব্র হয়ে উঠেছে। যেখানে তৃণমূল এবং বিজেপি একেবারে মুখোমুখি দাঁড়িয়ে মাঠের ময়দানে নেমে পড়েছে।

এসবের মধ্যে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে হওয়া এক টিভি ডিবেটের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। রিপাবলিক টিভির ডিবিটের এক ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে অর্নব গোস্বামীকে বাংলায় কথা বলতে দেখা যাচ্ছে।

অর্নব গোস্বামীর রিপাবলিক ভারতের ‘পুঁছতা হে ভারত’ অনুষ্ঠানে তৃণমূল সমর্থক ও বিজেপি সমর্থকদের মধ্যে তর্ক বিতর্ক চলছিল। যেখানে অর্নব গোস্বামী বাংলায় তৃণমূল সমর্থকদের উপর প্রশ্নের বান ছুঁড়েছেন। অর্নব গোস্বামীর বাংলা ভাষায় তৃণমূল সমর্থককে রঞ্জন ভট্টাচার্য এর উপর যে আক্রমন করেছেন সেই ভিডিও ভাইরাল হয়ে পড়েছে।

ভাইরাল ভিডিওতে অর্নব গোস্বামী বাংলায় বলেছেন, “আপনার পার্টি ছেড়ে সবাই পালিয়ে যাচ্ছে কেন দাদা? কেউ তো বাকি নেই.. শুভেন্দু অধিকারী পালিয়ে গেল, শীলভদ্র দত্ত পালিয়ে গেছে, জিতেন্দ্র তিওয়ারি পালিয়ে গেছে, কবিরুল ইসলাম পালিয়ে গেছে। সবাই পালিয়ে যাচ্ছে কেন দাদা? ৩৬৫ দিনে ৩৬৫ জন নেতা পার্টি ছেড়ে পালিয়ে গেছে। পুরো ভারত, পুরো দেশের এক এক প্রান্ত জিজ্ঞাসা করছে যে কেন সবাই পালিয়ে যাচ্ছে।”

https://platform.twitter.com/widgets.js

অর্নব গোস্বামী আরো বলেন, আমি বাংলায় কথা বলছি তাও আপনি উত্তর দিতে পারছেন না সবাইকে আউটসাইডার বলবেন? আমরা আউট সাইডার নয়, আমরা ইনসাইডার। প্রসঙ্গত পশ্চিমবঙ্গে অর্নব গোস্বামীর একটা বড়ো ফ্যান ফলোয়িং রয়েছে। কিছুদিনের মধ্যে অর্নব গোস্বামী বাংলায় চ্যানেল খোলার ঘোষণা করেছেন। আর এর মধ্যে অর্নব গোস্বামীর ভাইরাল হওয়া ভিডিও সকলের নজর কেড়েছে।

The post Republic Bharat চ্যানেলে বাংলা ভাষায় তৃণমূলকে ধুয়ে দিলেন অর্নব গোস্বামী! ভাইরাল হলো ভিডিও first appeared on India Rag .



from India Rag https://ift.tt/2WwL9AK
Bengali News
 

Start typing and press Enter to search