-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

‘চাল চোরের সরকার আর নেই দরকার” স্লোগানে মুখরিত হল বিজেপির উত্তরকন্যা অভিযান

- December 07, 2020


শিলিগুড়িঃ আজ বিজেপির (Bharatiya Janata Party) উত্তরকন্যা (Uttar Kanya) অভিযান ঘিরে পুলিশ আর বিজেপির কর্মীদের মধ্যে ধ্বস্তাধ্বস্তি বাধে। প্রাপ্ত খবর অনুযায়ী, আজ বিজেপির এই অভিযানে একজন বিজেপির কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর। দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে পুলিশ। বিজেপির আজকের উত্তরকন্যা অভিযানের নেতৃত্বে ছিলেন বঙ্গ বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ, বিজেপির মহাসচিব তথা বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং বিজেপির সর্বভারতীয় যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্য। এবং বিজেপির সাংসদ নিশীথ প্রামাণিক।

আজকের বিজেপির এই অভিযানে ‘চাল চোর সরকার, আর নেই দরকার” স্লোগান ওঠে। এর আগে বিজেপি নবান্ন অভিজান করেছিল। সেদিন বিজেপির কর্মীদের উপর রাসায়নিক যুক্ত জলকামান ব্যবহার করার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। আজও বিজেপির এই অভিযানে কেমিক্যাল ব্যবহার করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

https://platform.twitter.com/widgets.js

অভিযোগ, তিনবাতি মোড়ে বিজেপির কর্মীদের উপর মোবিল ও গ্রিজ ব্যবহার করে পুলিশ। যদিও পুলিশের তরফ থেকে সমস্ত অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। বঙ্গ বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ এই মিছিল থেকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বদল হবে বদলাও হবে। আজকের বিজেপির অভিযানে পুলিশের সাথে হওয়া ধুন্ধুমারে বিজেপির এবং পুলিশের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে বলে জানা গিয়েছে।

বিজেপির উত্তরকন্যা অভিযানের আগে সকালেই বিজেপির আলিপুরদুয়ারের সাংসদ জন বারলাকে বাধা দেয় পুলিশ। এছাড়াও মাল বাজারে বিজেপির কর্মীদের গাড়ি আটকানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে জলপাইগুড়ির গোশালা মোড়ে বিজেপির কর্মীদের বাস আটকানোয় পুলিশ আর বিজেপির কর্মীদের মধ্যে বচসা বাধে।

নবান্ন অভিযানের সময় যেমন পুলিস প্রশাসনের বিরুদ্ধে কেমিল্যাক ব্যবহার করার অভিযোগ উঠেছিল। ঠিক তেমনই, এবার উত্তরকন্যা অভিযানেও পুলিশের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে। তিনবাতি মোড়ে বিজেপির কর্মীদের উপর মোবিল ও গ্রিজ ব্যবহার করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পুলিশ বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস আর জলকামানের ব্যবহার করছে।

The post ‘চাল চোরের সরকার আর নেই দরকার” স্লোগানে মুখরিত হল বিজেপির উত্তরকন্যা অভিযান first appeared on India Rag .



from India Rag https://ift.tt/2K2Wtlq
Bengali News
 

Start typing and press Enter to search