-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

গোরক্ষপুর ব্লাস্টের প্রধান অভিযুক্ত পেল যাবজ্জীবন কারাদণ্ডের সাজা, আখিলেশ যাদবের আমলে হয়েছিল মামলা ফেরত নেওয়ার চেষ্টা

- December 24, 2020

১৩ বছর আগে গোরক্ষপুর সিরিয়াল ব্লাস্টে প্রধান অভিযুক্ত তারিক কাসিমকে আদালত সাজা শুনিয়েছে। আদালত কাসিমের উপর যাবদজীবন কারাদণ্ড ও ২ লক্ষ ১৫ হাজার টাকার জরিমানা লাগু করেছে। আদালত এও বলেছে যে জরিমানা অবশ্যই সময়ের মধ্যে দিতে হবে।

জরিমানা সময়মতো না দিলে আরো ৫ মাসের অতিরিক্ত জরিমানা দিতে হবে বলে আদালত জানিয়েছে। উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ব্রজলাল তারিক কাসিমকে আতঙ্কবাদী বলে মন্তব্য করেছেন।

২০১২ সালে উত্তরপ্রদেশের ক্ষমতায় থাকা সমাজবাদী পার্টি তারিক কাসিমের উপর থেকে মামলা তুলে নেওয়ার প্রয়াস করেছিল বলে অভিযোগ উঠেছিল। মামলা বন্ধ করার জন্য উত্তরপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রক চিঠি চেষ্টা করলেও আদালত মামলা ক্লোজ করতে অস্বীকার করে। এখন প্রধান অভিযুক্তকে আদালত সাজা শুনিয়েছে যা নিয়ে রাজনৈতিক শক্তি কাজে লাগিয়ে অপরাধীদের তুষ্টিকরনের মতো ইস্যু নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে।

https://platform.twitter.com/widgets.js

প্রসঙ্গত, ২০০৭ সালে গোরক্ষপুরের গোলঘরে সন্ধ্যে ৭ টেয় পরপর ৩ টি ব্লাস্ট হয়েছিল। তিনটি আলাদা আলাদা স্থানে ৫ মিনিট পর পর ব্লাস্ট হয়েছিল। তিনটি ব্লাস্টে টিফিন বোমার ব্যাবহার করা হয়েছিল।

The post গোরক্ষপুর ব্লাস্টের প্রধান অভিযুক্ত পেল যাবজ্জীবন কারাদণ্ডের সাজা, আখিলেশ যাদবের আমলে হয়েছিল মামলা ফেরত নেওয়ার চেষ্টা first appeared on India Rag .



from India Rag https://ift.tt/37IZAs2
Bengali News
 

Start typing and press Enter to search