-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভালোবেসে হিন্দু ছেলেকে মন্দিরে বিয়ে করেছিল বোন, রাগে খুন করে লাশ গায়েব করল ভাইয়েরা

- December 12, 2020

নয়া দিল্লীঃ ভিন ধর্মে বিয়ে করার মূল্য নিজের প্রাণ দিয়ে চোকাতে হল যুবতীকে। বিয়ের পর যুবতীর ভাইয়েরা তাকে আশ্বাস দিয়ে নিজের কাছে ডাকে আর তার হত্যা করে লাশ গায়েব করে দেয়। এই ঘটনা উত্তর প্রদেশের মৈনপুরী জেলায় ঘটেছে।

মৈনপুরীতে এক যুবতী অন্য ধর্মের ছেলের সাথে প্রেম করে বিয়ে করে। আর এই বিয়ের মূল্য নিজের প্রাণ দিয়ে চোকায় ওই যুবতী।

যুবতীর ভাইয়েরা সবকিছু ঠিক করে দেওয়ার আশ্বাস দিয়ে তাকে দিল্লী থেকে মৈনপুরীতে ডাকে। এরপর দুই ভাই মিলে সেই যুবতীকে হত্যা করে লাশ গায়েব করে দেয়।

যুবতীর স্বামীর অভিযোগের পর দিল্লী পুলিশ রিপোর্ট দায়ের করে যুবতীর এক ভাইকে গ্রেফতার করে।

ধৃত ভাইয়ের কাছে জিজ্ঞাসাবাদ করার পর যুবতীর দেহ খোঁজার জন্য দিল্লী পুলিশ উত্তর প্রদশের মৈনপুরী পৌঁছে স্থানীয় পুলিশের সাহাজ্য নিয়ে দেহর তল্লাশিতে JCB এর মাধ্যমে জমিতে খনন কাজ চালায়। কিন্তু এখনো পর্যন্ত যুবতীর দেহ উদ্ধার হয়নি।

The post ভালোবেসে হিন্দু ছেলেকে মন্দিরে বিয়ে করেছিল বোন, রাগে খুন করে লাশ গায়েব করল ভাইয়েরা first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3gDTMmt
Bengali News
 

Start typing and press Enter to search