-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভারতে অ্যাটাক করানোর ছক কষছে জাকির নায়েকের সাথে যুক্ত মালয়শিয়ান জঙ্গি সংগঠন

- December 12, 2020

নয়া দিল্লীঃ ভারতীয় গোয়েন্দা সংস্থা মালয়েশিয়ার (Malaysia) এক রোহিঙ্গা জঙ্গি সংগঠনের ষড়যন্ত্রের মুখোশ খুলেছে। এই সংগঠন ভারতে (India) হা’ম’লা’র সুযোগ খুঁজছে। গোয়েন্দা সংস্থা দ্বারা পাওয়া ইনপুট অনুযায়ী, ভারতে হা’ম’লা’র জন্য এই জঙ্গি সংগঠন কোনও মহিলার ব্যবহার করতে পারে। এজেন্সি কিছু আর্থিক লেনদেনের খোঁজ পেয়েছে, যেটির সম্পর্ক নিষিদ্ধ ইসলামিক প্রচারক জাকির নায়েকের (Zakir Naik) সাথে যুক্ত। রাজ্যগুলোকে পাঠানো সতর্কবার্তায় বলা হয়েছে যে, এই জঙ্গিরা অয্যোধ্যা, বুদ্ধগয়া, পাঞ্জাব আর শ্রীনগরে হা’ম’লা করতে পারে।

গোয়েন্দা সংস্থার কাছে আসা তথ্য অনুযায়ী, মায়ানমারে প্রশিক্ষিত এক মহিলার নেতৃত্বাধীন সংগঠন কয়েক সপ্তাহের মধ্যে ভারতের শহরে হা’ম’লা করতে পারে। শুক্রবার গোয়েন্দা সংস্থা দিল্লী, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার আর পশ্চিমবঙ্গের পুলিশ আর রাজ্যের গোয়েন্দা বিভাগকে অ্যালার্ট করে দিয়েছে।

একটি রিপোর্ট অনুযায়ী, কয়েক লক্ষ ডলারের লেনদের খবর পাওয়া গিয়েছে। এই লেনদেনের লিঙ্ক বিতর্কিত ইসলামিক প্রচারক জাকির নায়েক আর কুয়ালালামপুরের রোহিঙ্গা নেতা মোহম্মদ নাসিরের সাথে যুক্ত। রিপোর্টে বলা হয়েছে যে, চেন্নাইয়ের সন্দেহভাজন হাওয়ালা ডিলার এই ফান্ডের এক অংশ পেয়েছে।

The post ভারতে অ্যাটাক করানোর ছক কষছে জাকির নায়েকের সাথে যুক্ত মালয়শিয়ান জঙ্গি সংগঠন first appeared on India Rag .



from India Rag https://ift.tt/345tOmA
Bengali News
 

Start typing and press Enter to search