কান্দিঃ মিছিল করছিল তৃণমূল (All India Trinamool Congress), আর সেই মিছিলে বাইক নিয়ে ঢোকায় BSF (Border Security Force) জওয়ান বিশ্বজিৎ সাহানিকে বেধড়ক মারধোর তৃণমূল কর্মীদের। প্রাপ্ত খবর অনুযায়ী, কান্দিতে মিছিল করছিল শাসক দল তৃণমূলের কর্মীরা। আর সেখানেই বাইক নিয়ে ঢুকে পড়েন BSF এর জওয়ান বিশ্বজিৎ সাহানি। এরপর বিশ্বজিৎ সাহানির উপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূলের কর্মীরা। দেওয়া হয় বেধড়ক মার।
এই ঘটনা ঘিরে রাজ্যের বিরোধী দল গুলোর নিশানায় তৃণমূল কংগ্রেস। জওয়ানের পরিবারের পক্ষ থেকে কান্দি থানায় একটি অভিযোগও দায়ে করা হয়েছে। আরেকদিকে, তৃণমূলের কর্মীরা এই ঘটনার জন্য BSF জওয়ানকেই দায়ি করেছে। তাঁরা জানিয়েছে, বিএসএফ এর ওই জওয়ান তাদের মারধোর করেছেন। বিশ্বজিৎ সাহানি জানিয়েছেন, আত্মরক্ষার জন্য তিনি হাত তুলতে বাধ্য হয়েছে। আহত বিএসএফ জওয়ান এখন মুর্শিদাবাদের মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
The post বাইক নিয়ে মিছিলে ঢোকার অপরাধে বিএসএফ জওয়ানকে বেধড়ক মার তৃণমূল কর্মীদের first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3gHtShO
Bengali News