-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

“তোর অবস্থা কমলেশ তেওয়ারীর মতো হবে”- পাকিস্তানি নাম্বার থেকে এল কমেডিয়ান রাজু শ্রীবাস্তবকে প্রাণে মারার হুমকি

- December 30, 2020

বিখ্যাত কমিডিয়ান এবং উত্তরপ্রদেশ ফিল্ম বিকাশ পরিষদের প্রমুখ রাজু শ্রীবাস্তবকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। শ্রীবাস্তব এক ভিডিও শেয়ার করে বলেছেন যে উনাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। উনাকে হুমকি দেওয়া হয়েছে যে উনার অবস্থা কমলেশ তেওয়ারী মতো করে দেওয়া হবে।

হাস্যকৌতুক শিল্পী বলেছেন উনার সহযোগী অজিত সাকসেনা ও গরবিতকেও হুমকি দেওয়া হয়েছে। ভিডিওতে রাজু শ্রীবাস্তব বলেছেন, “যখন ভারত দেশের উপর কোনো হামলা হয়। সেটা পাকিস্তানের তরফে হোক বা চীনের তরফে তখন আমারও রাগ হয়। আমি কমেডির মাধ্যমে নিজের আক্রোশ প্ৰকাশ করি। কমেডির মাধ্যম আমি শত্রুদের আক্রমন করি, গালি দি। কারণ এটাই আমার অস্ত্র।”

https://platform.twitter.com/widgets.js

রাজু শ্রীবাস্তব বলেন, এটাই আমরা অস্ত্র কিন্তু আমাকে এখন পাকিস্তান থেকে কল আসছে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। উনি বিষয়টি গম্ভীরতার সাথে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে যোগাযোগ করেছেন। উনি বলেছেন কিছু অজ্ঞাত পরিচয়ের লোকজন উনাকে ভয় দেখানোর চেষ্টা করছে একই সাথে জ্বালাতন করছেন।

জানিয়ে দি, ১৮ অক্টোবর ২০১৯ সালে হিন্দুত্ববাদী নেতা কমলেশ তিওয়ারিকে হত্যা করে দেওয়া হয়েছিল। এই হত্যাকাণ্ডে বেশকিছু মৌলিবির নাম সামনে এসেছিল। এই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত আশফাক ও মঈনুদ্দিন স্বীকার করেছিল যে তারা পেগম্বর মহম্মদের উপর আপত্তিজনক মন্তব্যের জন্য কমলেশ তেওয়ারীকে হত্যা করেছিল।

The post “তোর অবস্থা কমলেশ তেওয়ারীর মতো হবে”- পাকিস্তানি নাম্বার থেকে এল কমেডিয়ান রাজু শ্রীবাস্তবকে প্রাণে মারার হুমকি first appeared on India Rag .



from India Rag https://ift.tt/35c0f3F
Bengali News
 

Start typing and press Enter to search