-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

সোশ্যাল মিডিয়ায় গৌতম বুদ্ধের ছবি আঁকার ভিডিও ছেড়ে বিতর্কে নুসরত জাহান

- December 12, 2020


কলকাতাঃ ফতোয়া পাওয়া আর ধার্মিক মৌলবাদীদের রোষের মুখে পরা তৃণমূল (All India Trinamool Congress) সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan) কাছে এখন জলভাত হয়ে গেছে। কখনো অষ্টমীতে অঞ্জলি দিয়ে, আবার কখনো রথযাত্রায় রথ টেনে। এমনকি বিয়ে করেই মৌলবাদীদের রোষের মুখে পড়েছেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। তবে এসবের তোয়াক্কা তিনি কোনদিনও করেন নি। কিন্তু দুঃখের বিষয় হল, হামেশাই মৌলবাদীদের রোষের মুখে পড়া তৃণমূল সাংসদের পাশে এবিষয়ে দল কোনদিনও দাঁড়ায় নি আর এই নিয়ে মুখও খোলেনি।

আর এবার আবারও মৌলবাদীদের রোষের শিকার নুসরত জাহান। এবার ছবি এঁকে কট্টরপন্থীদের নিশানায় তিনি। গতকাল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন তৃণমূল সাংসদ। ওই ভিডিওতে ওনাকে গৌতম বুদ্ধের ছবি আঁকতে দেখা যাচ্ছে। এই ভিডিও পোস্ট করেই মৌলবাদীদের নিশানায় তিনি।

একজন ওনাকে কটাক্ষ করে লিখেছেন, আপনার ছবিতে গৌতম বুদ্ধের মুখের রঙ হলুদ কেন? আবার অনেকেই প্রশংসা করে লিখেছেন, খুব ভালো হয়েছে। আমরা অনেকেই নুসরত জাহানের এই প্রতিভার কথা জানতাম না। এর আগে উনি টিকটকে যেই ভিডিও গুলো পোস্ট করতেন, সেখানে ওনাকে নাচতেই দেখা যেত। এমনকি সেই নাচ নিয়েও ওনাকে কটাক্ষ করা হয়েছিল। ওনাকে কটাক্ষ করতে ছাড়েন নি বাম নেতা সূর্যকান্ত মিশ্রও।

উনি যেমন ইনস্টাগ্রামের নতুন ভিডিওতে কটাক্ষের শিকার হয়েছেন, তেমনই আবার অনেকের প্রশংসাও পেয়েছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা ওনাই এই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। দেখুন সেই ভিডিও …

 

View this post on Instagram

 

A post shared by Nusrat (@nusratchirps)

//https://ift.tt/2C16RQX



The post সোশ্যাল মিডিয়ায় গৌতম বুদ্ধের ছবি আঁকার ভিডিও ছেড়ে বিতর্কে নুসরত জাহান first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3ahMEev
Bengali News
 

Start typing and press Enter to search