-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বিজেপিতে যাচ্ছেন তৃণমূল সাংসদ? আচমকাই বাড়িতে গেরুয়া দলের প্রতিনিধিরা

- December 30, 2020


কাঁথিঃ দশদিন হয়েছে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু শুভেন্দু অধিকারী পরিবারের সবাই এখনো তৃণমূলেই রয়েছেন। গতকাল খড়দহের সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছিলেন, রামনবমী আসুক আমার বাড়িতেও পদ্ম ফুটবে। ওনার এই মন্তব্যের ২৪ ঘণ্টা যেতে না যেতেই শুভেন্দু অধিকারীর বাড়িতে হাজির বিজেপির সাংসদ। শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর সাথে বৈঠকও করেন তিনি। এরপরই নতুন করে জল্পনা সৃষ্টি হয়েছে।

শিশির অধিকারীর সাথে বাড়িতে গিয়ে দেখা করলেন বিজেপির সাংসদ জ্যোতির্ময় মাহাত সমেত কয়েকজন বিজেপি নেতা। যদিও এটিকে সৌজন্য সাক্ষাৎ বলেছে দুই পক্ষই। তবে কোথাও একটা কিন্তু থেকেই যাচ্ছে। আগামী মাসের ২ তারিখ কাঁথিতে সভা হবে বিজেপির। সেখানে শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন। সেই সভাতে কাঁথি পুরসভার ১৬ জন কাউন্সিলর মেদিনীপুরের এক গ্রাম পঞ্চায়েত প্রধান সহ আরও কয়েকজন তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেবেন।

আর সেই সভার আগে চারিদিকে প্রস্তুতি খতিয়ে দেখছে বিজেপির প্রতিনিধি দল। বিজেপির সাংসদ জ্যোতির্ময় মাহাতোকে পূর্ব মেদিনীপুরের পর্যবেক্ষক করা হয়েছে। সেই সুত্রেই তিনি সেখানে আছেন আর শিশির অধিকারীর সাথে দেখাও করেন।

The post বিজেপিতে যাচ্ছেন তৃণমূল সাংসদ? আচমকাই বাড়িতে গেরুয়া দলের প্রতিনিধিরা first appeared on India Rag .



from India Rag https://ift.tt/38KirSI
Bengali News
 

Start typing and press Enter to search