-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ফ্রান্সের কাছে সাহায্যের জন্য হাত পাতলো ইমরান খান সরকার! কড়া জবাব দিলেন এমানুয়েল মাক্রোঁ

- November 22, 2020


ফ্রান্সে নবী মহম্মদের ছবি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তাতে পাকিস্তান খোলাখুলি ফ্রান্স সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েছিল। পাক প্রধানমন্ত্রী ইমরান খান ফ্রান্সের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করেছিলেন, একই সাথে পাকিস্তানে যে উন্মাদীরা রাস্তায় নেমে ফ্রান্সের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছিল তাদেরকেও সমর্থন জুগিয়েছিল ইমরান সরকার।

এখন ফ্রান্স নিজের স্টাইলে পাকিস্তানের উপদ্রবের বদলা নিয়েছে। আসলে পাকিস্তান মিরাজ ফাইটার জেট, এয়ার ডিফেন্স সিস্টেম ও সাবমেরিনগুলিকে আপগ্রেড করার জন্য ফ্রান্সের থেকে সহায়তা চেয়েছিল। তবে ফ্রান্স স্পষ্ট ভাষায় পাকিস্তানকে সাহায্য করতে অস্বীকার করেছে। এমানুয়েল মাক্রোঁ এর সরকার স্পষ্ট জানিয়েছে যে পাকিস্তানকে কোন রকম সাহায্য তারা করবে না।

শুধু এই নয়, ফ্রান্স কাতারকে অনুরোধ জানিয়েছেন তারা জেনে পাকিস্তানি টেকনিশিয়ানদের ফাইটার জেটের উপর কাজ করতে না দেয়। কারণ ফ্রান্সের আশঙ্কা টেকনিশিয়ানরা ফাইটার জেটের অনেক গুরুত্বপূর্ণ তথ্য লিক করে দিতে পারে।

জানিয়ে দি, পাকিস্তান ফাইটার জেটের সংবেদনশীল তথ্য চীনের সাথে আদান প্রদান করে। সেই পরিপ্রেক্ষিতে ভারতকে স্বাভাবিকভাবেই সচেতন থাকতে হয়। এই কারণে ফ্রান্স রাফলের মতো গুরুত্বপূর্ণ ফাইটার জেটের ধরে পাশে যেন পাকিস্তানের কোনো টেকনিশিয়ান বা পাক বংশোদ্ভূত টেকনিশিয়ান না আসে তার উপর মনযোগ দেয়। প্রসঙ্গত বিগত কিছু মাসে ইমরান খান সরকারের সাথে ফ্রান্সের সম্পর্ক লাগাতার খারাপ হয়েছে। নবী মহম্মদের কার্টুন দেখানোর নিয়ে যখন চর্চা তুঙ্গে ছিল তখন ইমরান খান ফ্রান্সের রাষ্ট্রপতিকে ইসলাম বিরোধী বলে অভিহিত করে ছিলেন।

The post ফ্রান্সের কাছে সাহায্যের জন্য হাত পাতলো ইমরান খান সরকার! কড়া জবাব দিলেন এমানুয়েল মাক্রোঁ first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3lUBK16
Bengali News
 

Start typing and press Enter to search