-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

১০০ বছর আগে চুরি হয়েছিল দেবী অন্নপূর্ণার প্রাচীন মূর্তি! ভারতকে ফিরিয়ে দিচ্ছে কানাডার ইউনিভার্সিটি

- November 22, 2020


সোনা, রুপো, ধনরত্নের সাথে সাথে ভারত থেকে যে পরিমান সংস্কৃতিক নিদর্শন চুরি হয়েছে তা সম্ভবত অন্য কোনো দেশে হয়নি। বিভিন্ন সময়কালে ভারত থেকে ব্যাপক মাত্রায় লুটপাট চুরি হয়েছে, যার প্রমান এখনও বার বার উঠে আসে। ১০০ বছর আগে ভারত থেকে দেবী অন্নপূর্ণার এক প্রাচীন মূর্তি চুরি হয়েছিল।

প্রাচীন মূর্তি চুরি হওয়ার পর পৌঁছে গেছিল কানাডার এক ইউনিভার্সিটিতে। এখন সেই সাংস্কৃতিক চুরিকে সংশোধন করার সিধান্ত নেওয়া হয়েছে। জানিয়ে দি, দেবী অন্নপূর্ণা অন্নের দেবী বলে পরিচিত যার এক হাতে চামচ থাকে অন্য হাতে ক্ষীর থাকে। দেবী অন্নপূর্ণাকে হিন্দুদের পবিত্র নগরী বারাণসীর রানিও বলা হয়।

রিপোর্ট অনুযায়ী, দেবী অন্নপূর্ণার প্রাচীন মূর্তিকে বারাণসীর এক মন্দির থেকে চুরি হয়েছিল। মূর্তিকে ইউনিভার্সিটি অফ রিজাইনার আর্ট গ্যালারিতে রাখা হয়েছিল। ইউনিভার্সিটি তাদের বিবৃতিতে জানিয়েছে, দিব্যা মেহেরা নামের এক শিল্পী এই বিষয়টিকে তাদের নজরে এনেছিলেন। তারা ঐতিহাসিক ভুলকে শুধরে নিতে ইচ্ছুক এবং এটাকে তারা কর্তব্য মনে করে।

১৯১৩ সালে মেকেঞ্জি (যার নামে কানাডার ইউনিভার্সিটি) ভারত সফরে এসেছিলেন। সেই সময় উনার ইশারায় এক ব্যাক্তি গঙ্গার তীরের এক মন্দির থেকে মূর্তি চুরি করে এনে তাকে দিয়েছিলেন। এখন ইউনিভার্সিটি চুরিকে সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ স্বেচ্ছায় মূর্তি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

The post ১০০ বছর আগে চুরি হয়েছিল দেবী অন্নপূর্ণার প্রাচীন মূর্তি! ভারতকে ফিরিয়ে দিচ্ছে কানাডার ইউনিভার্সিটি first appeared on India Rag .



from India Rag https://ift.tt/2UXKirX
Bengali News
 

Start typing and press Enter to search