নয়া দিল্লীঃ শুক্রবার তানিশক জুয়েলারি (Tanishq Jewellery) এর একটি নতুন বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। সেখানে এক গর্ভবতী হিন্দু মহিলাকে মুসলিম পরিবারে ‘সাধ” এর একটি অনুষ্ঠানে দেখা যাচ্ছে। তানিশকের এই বিজ্ঞাপন সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় তানিশকে বয়কট করার ডাক উঠেছে। তানিশককে বয়কটের ডাক দেওয়ার প্রধান কারণ হল, এক মুসলিম পরিবারে হিন্দু মেয়ের বিয়ে দেখিয়ে লাভ জিহাদকে প্রমোট করা।
তানিশকের এই ভিডিওতে হিন্দু গর্ভবতী মহিলাকে তাঁর মুসলিম শাশুড়িকে বলতে শোনা যাচ্ছে যে, ‘মা আপনাদের তো এই অনুষ্ঠান পালিত হয় না? তখন মুসলিম শাশুড়ি জবাবে বলছেন, এই উৎসব পালন না করা হয় তো কি? মেয়েদের খুশি রাখার উৎসব তো সব বাড়িতেই পালন হয়।” তানিশকের এই বিতর্কিত বিজ্ঞাপন সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় বয়কট তানিশক এর ডাক উঠেছে। এমনকি #BoycottTanishq ট্যুইটারে ট্রেন্ডও করছে।
Tanishq jewellery's 'Ekatvam' series' ad projects a fictional 'interfaith' union, a Muslim family, a Hindu daughter-in-law being allowed to do a Hindu ritual.
Nothing but promotion of love jihad on the same day Rahul Rajput was killed #BoycottTanishq https://t.co/QD46Sa32fB
— Sanjay Dixit ಸಂಜಯ್ ದೀಕ್ಷಿತ್ संजय दीक्षित (@Sanjay_Dixit) October 12, 2020
https://platform.twitter.com/widgets.js
সোশ্যাল মিডিয়ার ইউজারদের দাবি, তানিশক মুসলিম পরিবারে হিন্দু মহিলার বিয়ে দেখিয়ে তাঁর সাধও দেখাচ্ছে। তাহলে তানিশকের কি এর ঠিক উল্টো হিন্দু পরিবারে মুসলিম মহিলার বিয়ে এবং তাঁর সাধের অনুষ্ঠান দেখানোর ক্ষমতা আছে? অনেক ইউজারই সম্প্রতি দিল্লীতে রাহুল রাজপুতের সাথে ঘটে যাওয়া ঘটনারও উদাহরণ টেনে এনে তানিশককে আক্রমণ করেছে।
hello @TanishqJewelry do you have da guts to face their family n gift dm "ekatvam collection" n promote your love jihad agenda n fool more n more hindus in da name of secularism ??? #BoycottTanishq https://t.co/DXcoVZwytB
— sakshi
singh (@sakshiv833) October 11, 2020
https://platform.twitter.com/widgets.js
এরকম একটি বিজ্ঞাপন জারি করে বেশ বিপাকে পড়েছে তানিশক। আর সেই কারণে তাঁরা ইউটিউবে এই বিজ্ঞাপনের ভিডিও দেওয়ার পর সেখানে ডিসলাইকের বটন ডিসঅ্যাবেল করে দিয়েছে।
The post মুসলিম পরিবারে গর্ভবতী হিন্দু বৌমা! তানিশকের নতুন বিজ্ঞাপনে বিতর্কের ঝড়! উঠল বয়কটের ডাক first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3dlUnY5
Bengali News