বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনামে থাকা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য আরো একবার অদ্ভুত মন্তব্য করে বসেছেন। আসলে বিজেপি নবান্ন চলো অভিযানকে কেন্দ্র করে রাজ্যে থেকে শুরু করে পুরো দেশে রাজনীতি তুঙ্গে। পুলিশ দ্বারা যেভাবে বিরোধী দলকে দমন করা হয়েছে তার সমালোচনা জোরদার হচ্ছে।
বিজেপি অভিযোগ তুলেছে যে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলন দমন করেছে। পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যাবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এরমধ্যে তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এমন মন্তব্য করেছেন যা রাজনৈতিক বিদ্বেষকে উস্কানি দিয়েছে।
দেবাংশু ভট্টাচার্য এক সভায় উস্কানি মূলক মন্তব্য করেছেন। পার্টির মুখপাত্র হয়ে এমন মন্তব্য করেছেন যা অত্যন্ত নিন্দনীয়। দেবাংশু ভট্টাচার্য বলেছেন, নবান্ন অভিযানের সময় কলকাতা পুলিশ কেমন ৪, ৬ মেরেছেন দেখেছেন তো? মজা পেয়েছেন তো? নবান্ন দখল করতে গেছিল, ভোটে জিতে নবান্ন দখল করবে না, ব্যারিকেট ভেঙে নবান্ন দখল করবে।
দেবাংশু ভট্টাচার্য ৪,৬ মারার অর্থে পুলিশের লাঠিচার্জকে বলেছেন। তৃণমূল কংগ্রেসের মুখপত্র এর এমন মন্তব্য যে রাজনৈতিক হিংসাকে আরো উস্কানি দেবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এমনিতেই পশ্চিমবঙ্গে রাজনৈতিক খুনো খুনি চরম পর্যায়ে রয়েছে। তার উপর নেতাদের এহেন মন্তব্য রাজ্যের রাজনীতিকে আরো বিপদের দিকে ঠেলে দিচ্ছে।
The post নবান্ন অভিযানে কোলকাতা পুলিশ ৪/৬ মেরেছে, ভালো লেগেছে তো : দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3jSI8oD
Bengali News