-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

দুদিনে মহিলাদের বিরুদ্ধে অপরাধ করা ১৪ জন অপরাধীকে সর্বোচ্চ সাজা যোগীর রাজ্যে, ২০ জনের যাবজ্জীবন

- October 20, 2020

বাংলা হান্ট ডেস্কঃ যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকারের মিশন শক্তি অভিযান মহিলা আর বাচ্চাদের উপর অপরাধ করাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে। মহিলাদের সুরক্ষার জন্য নবরাত্রির প্রথম দিন থেকে শুরু হওয়ার অভিযান অনুযায়ী, এখনো পর্যন্ত ১৪ দোষীকে ফাঁ-সির সাজা শোনানো হয়েছে।

ইউপি মিশন শক্তি শুরু হওয়ার পর রাজ্য সরকার মহিলা আর বাচ্চাদের বিরুদ্ধে অপরাধকারীদের সাজা পাওয়ার পরিসংখ্যান জারি করেছে। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে মহিলা আর বাচ্চাদের বিরুদ্ধে অপরাধ করা ১৪ জন দোষীর ফাঁ-সির সাজা হয়েছে।

উত্তর প্রদেশের স্বরাষ্ট্র সচিব অবনীশ কুমার অবস্থি জানান, আটটি মামলায় ২২ অভিযুক্তের জেল আর জরিমানার সাজা শোনানো হয়েছে। ২৮ টি মামলায় শুনানি শুরু হয়নি। মহিলা আর বাচ্চাদের বিরুদ্ধে অপরাধের সাথে যুক্ত ৮৮ টি মামলায় ১১৭ অভিযুক্তের জামিন খারিজ করা হয়েছে।

আরেকদিকে, ১১ টি মামলায় ২০ অভিযুক্তকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। স্বরাষ্ট্র সচিব বলেন, মিশন শক্তি অভিযান অনুযায়ী, মহিলা আর বাচ্চাদের সাথে অপরাধ করা ব্যাক্তিদের সাজা আরও দ্রুত গতিতে যা পাইয়ে দেওয়া যায়, সেটা নিয়ে কাজ চলছে।

ফাঁ-সির সাজা পাওয়া অপরাধীরা উত্তর প্রদেশের হাপুড়, মুজফরনগর, লখনউ, আমরোহা, বরেলি আর রামপুরের বাসিন্দা। লখনউয়ে ছয় বছরের নাবালিকাকে ধ-র্ষণ করে হ-ত্যা করার দোষী বাবলুকে ফাঁ-সির সাজা দেওয়া হচ্ছে। এছাড়াও ধ-র্ষণ করা ২০ জন দোষীকে আজীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে।

The post দুদিনে মহিলাদের বিরুদ্ধে অপরাধ করা ১৪ জন অপরাধীকে সর্বোচ্চ সাজা যোগীর রাজ্যে, ২০ জনের যাবজ্জীবন first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3dQlafG
Bengali News
 

Start typing and press Enter to search