-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

পুলওয়ামায় সংযুক্ত অভিযান চালিয়ে তিন জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা

- October 20, 2020

শ্রীনগরঃ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার কাকাপোরা এলাকায় তিন জঙ্গিকে নিকেশ করে সেনা। এক আধিকারিক এই এনকা’উন্টারের ঘটনার কথা জানিয়ে বলেন, এখনো পর্যন্ত তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। যদিও এখনো তাঁদের সনাক্ত করা সম্ভব হয়নি। তিনি জানান, সেনার অভিযান সম্পূর্ণ ভাবে সফল ছিল। উনি জানান, জঙ্গিরা লুকিয়ে থাকার খবর পাওয়ার পর ৫০ রাষ্ট্রীয় রাইফেলস, এসজিও আর সিআরপিএফ এর সংযুক্ত দল তল্লাশি অভিযান শুরু করে। সেনা সন্দেহভাজন বাড়িটিকে ঘিরে ফেলতেই জঙ্গিরা তাঁদের উপর গু’লি চালানো শুরু করে। সেনা তাঁদের পাল্টা জবাব দেয় আর তিন জঙ্গিকে নিকেশ করে।

আরেকদিকে, আজ সকালে দক্ষিণ কাশ্মীরের (Kashmir) শোপিয়ান জেলার মেলহুরা এলাকা সেনা দুই জঙ্গিকে নিকেশ করেছে। তাঁদের কাছ থেকে একটি একে-৪৭ বন্দুক আর পিস্তল উদ্ধার করা হয়েছে। সেনা জানায়, কাল সন্ধ্যে থেকে চলা অপারেশন এবার শেষ হয়েছে।

সেনার এনকা’উন্টারে এক জঙ্গিকে সোমবার সন্ধ্যেই নিকেশ করা হয়েছিল, আরেকজনকে আজ নিকেশ করেছে সেনা। যদিও এখনো মৃত জঙ্গিদের সনাক্ত করা সম্ভব হয়নি। উল্লেখ্য, গোপন খবর পর সেনা মেলহুরা এলাকায় তল্লাশি অভিযান চালায়। এই অভিযানে জম্মু কাশ্মীর পুলিস আর সেনার ৫৫ রাষ্ট্রীয় রাইফেলসের টিম অংশ নিয়েছিল।

সেনার সংযুক্ত দল যখন এনকাউন্টার স্থলে পৌঁছায়, তখন লুকিয়ে থাকা জঙ্গিরা সেনার উপর গুলি চালানো শুরু করে। এরপর সেনা পাল্টা গুলি চালানো শুরু করে দেয়। জানিয়ে দিই, উপত্যকায় এবছরে এখনো পর্যন্ত ১৮৪ জন জঙ্গিকে নিকেশ করেছে সেনা।

The post পুলওয়ামায় সংযুক্ত অভিযান চালিয়ে তিন জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3dGvfeW
Bengali News
 

Start typing and press Enter to search