ভারতের সেনার বীরত্ব দেখে চীন রীতিমতো হকচকিয়ে গেছে। এর প্রমান এখন হাতেনাতে পাওয়া যাচ্ছে। চীন প্রায় ১ দিন পর পর ভুল ভাল মন্তব্য করতে শুরু করেছে। যদিও এই সমস্ত মন্তব্য চীনের সরকারের তরফে করা হয়নি বরং চীন সরকারের দ্বারা পরিচালিত গ্লোবাল টাইমস দ্বারা প্রকাশ করা হচ্ছে। লাদাখ পাহাড়ি এলাকা, যেখানে ভারতীয় সেনার সাথে টক্কর নেওয়ার মতো সেনা বিশ্বের কোথাও নেই। আর এখানেই ভয় পেয়েছে চীন। যার জেরে চীনের সরকার মিডিয়া দিয়ে হুমকি দেওয়ার চেস্টায় লেগে পড়েছে।
গ্লোবাল টাইমস চীনের মুখপত্র হিসেবে পরিচিত। গ্লোবাল টাইমস এর এডিটর চীনের কমিউনিস্ট পার্টির সদস্য বলেও জানা যায়। চীনের এই মিডিয়া বিশ্বজুড়ে ভারতের বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা চালানোর জন্যও কুখ্যাত। এশিয়া মহাদেশে ও বাইরের বিশ্বে ভারতকে খারাপ নজরে দেখানোর জন্য গ্লোবাল টাইমস কোনো সুযোগ হাতছাড়া করে না। গ্লোবাল টাইমস এর সম্পাদক সম্প্রতি এক টুইট করে বলেছেন, ভারতের যোগাযোগ ব্যাবস্থা ভালো নয়। উনি আরো বলেছেন যে শীত পড়লে ভারতীয় সেনারা এমনিতেই অনেকে মারা যাবে। তারপর আমরা যুদ্ধে ভারতীয়দের হারাবো।
If Indian troops don't withdraw from the southern bank of Pangong Tso Lake, the PLA will confront them all winter long. Indian troops' logistics are poor, many Indian soldiers will die of freezing temperature or COVID-19. If a war breaks out, Indian army will be defeated quickly.
— Hu Xijin 胡锡进 (@HuXijin_GT) September 10, 2020
https://platform.twitter.com/widgets.js
এখন ভারত চীন উত্তেজনা চরমে পৌঁছে গেছে, যাকে কেন্দ্র করে গ্লোবাল টাইমস লাগাতার বিভিন্ন মন্তব্য পাশ করে ভারতীয়দের বিভ্রান্ত করার চেষ্টা করছে। কখনো গ্লোবাল টাইমস উত্তেজনার দায় ভারতের রাষ্ট্রবাদীদের উপর চাপিয়ে দিচ্ছে এবার কখনো গ্লোবাল টাইমস ভারতকে হুমকি দিচ্ছে। আবারও কখনো ভারত আগে থেকে হামলা করবে বলে কুৎসা রোটাচ্ছে। এখন গ্লোবাল টাইমসের এডিটর বলেছেন যে যুদ্ধ হলে ভারতকে আমরা হারিয়ে দেব। গ্লোবাল টাইমস এর এডিটর হু শিনজিং বলেছেন, শীত আসুক তখন আমরা ভারতকে শিক্ষা দেব। শীত পড়লেই চিনে সেনা নাকি ভারতকে সহজেই হারিয়ে দেবে বলে দাবি করেছেন হু শিনজিং।
The post শীত আসতে দাও তারপর ভারতকে শিক্ষা দেব, ভারতীয় সেনাকে সহজেই হারানো সম্ভব: হুমকি চাইনিজ মিডিয়ার first appeared on India Rag .
from India Rag https://ift.tt/32kteRB
Bengali News