-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভারতের সীমান্তে যাওয়ার আগে অঝোরে কাঁদছে চীনা জওয়ানরা! তুমুল ভাইরাল ভিডিও

- September 22, 2020


নয়া দিল্লীঃ  ভারত (India) আর চীনের (China) মধ্যে কয়েকমাস ধরে সীমান্তে উত্তেজনা জারি আছে। যদিও দুই দেশের মধ্যে উত্তেজনা কম করার জন্য লাগাতার বৈঠকও চলছে। কিন্তু এখনো পর্যন্ত বৈঠকের কোনও সুফল দেখা যায় নি। চীন ভারতের উপর চাপ সৃষ্টি করার জন্য মাঝে মধ্যেই প্রোপাগান্ডা ভিডিও (Video) ছাড়ছে। কিন্তু এবার তাঁদের মুখোশ খুলে গিয়েছে। কারণ সোশ্যাল মিডিয়ায় লাদাখে মোতায়েনের আগে চীনা জওয়ানদের একটি ভিডিও তুমুল ভাইরাল (Viral Video) হচ্ছে।

PLA এর জওয়ানদের লাদাখে ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য পাঠানো হচ্ছে। কিন্তু তাঁরা লাদাখ সীমান্তে যাওয়ার আগে অঝোরে কান্নাকাটি করছে বলে দাবি করা হয়েছে এই ভিডিওতে। রবিবার পাকিস্তানি কমেডিয়ান জায়েদ হামিদ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। সেখানে দেখা যাচ্ছে যে, চীনের সেনা বাসের মধ্যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওই ভিডিওতে দাবি করা হয়েছে যে, চীনের এই জওয়ানদের ভারতীয় সেনার সন্মুখিন হওয়ার জন্য লাদাখে পোস্টিং করা হচ্ছে।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘এক শিশু নীতি আমাদের চীনা ভাইদের অনুপ্রেরণার স্তরটিকে মারাত্মকভাবে আঘাত করছে।” পোস্টের ক্যাপশনে আরও লেখা হয়, ‘আমরা পাকিস্তানিরা চীনকে সমর্থন করি।” ক্যাপশনে চীনা জওয়ানদের বাহাদুর হওয়ার কথাও বলা হয়েছে। ওই পোস্টের মাধ্যমে হামিদ যে চীনা জওয়ানদের নিয়ে খিল্লি করছে, সেটা বোঝাই যাচ্ছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ভিডিও ফুটেজ ফুয়াং সিটি উইকলির উইচ্যাট পেজে পোস্ট করা হয়েছিল। কিন্তু এরপর সেই ভিডিওটি তৎক্ষণাৎ মুছে দেওয়া হয়। সমস্ত চীনা জওয়ান কলেজ ছাত্র বলে জানা গিয়েছে আর তাঁদের মধ্যে পাঁচজন তিব্বতে সেবা করার জন্য স্বইচ্ছেয় স্বয়ংসেবক হয়েছিল। এবার তাঁদের লাদাখে ভারত-চীন সীমান্তে পাঠানো হচ্ছে। লাদাখের যেই গালওয়ান উপত্যকায় ভারত আর চীনের জওয়ানদের মধ্যে লড়াই হয়েছিল, সেখানে এই জওয়ানদের পাঠানো হচ্ছে বলে দাবি করা হয়েছে। এই ভিডিওর সত্যতা যাচাই করা আমাদের পক্ষে সম্ভব হয় নি।

The post ভারতের সীমান্তে যাওয়ার আগে অঝোরে কাঁদছে চীনা জওয়ানরা! তুমুল ভাইরাল ভিডিও first appeared on India Rag .



from India Rag https://ift.tt/32SfBtl
Bengali News
 

Start typing and press Enter to search