-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

চীন হাজার বর্গকিমি জমি দখল করে নিল, প্রধানমন্ত্রী ময়ূরের সাথে খেলা করতে ব্যাস্ত: আসাউদ্দিন ওয়াইসি

- September 06, 2020

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের বাসভবনে ময়ূরের সাথে যে ভিডিও শেয়ার করেছিলেন তা এখনও যেন বিরোধীদের চোখের কাঁটা হয়ে রয়েছে। আসলে প্রধানমন্ত্রী মোদীর সাথে ময়ূরের ভিডিও নিয়ে বিরোধীরা যেই বলতে শুরু করেছে এখনও অবধি থামার নাম নেয়নি। কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস ও শিবসেনার এর নেতারাও ময়ূরের সাথে প্রধানমন্ত্রী মোদীর ছবি, ভিডিও নিয়ে কটাক্ষ করেছেন।

আর এখন AIMIM এর নেতা অসাউদ্দিন ওয়েসীও ময়ূরের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে কটাক্ষ করেছেন। অসাউদ্দিন ওয়াইসি বলেছেন যে প্রধানমন্ত্রী কেন লাদাখ নিয়ে মুখ খুলছেন না। ওয়াইসি টুইট করে লিখেছেন, “লাদাখে ১০০০ কিমি জমি চীন কবজা করেছে তা নিয়ে প্রধানমন্ত্রী কখন বলবেন? নাকি আমাদের প্রধানমন্ত্রী ময়ূর নিয়ে খেলতে ব্যাস্ত!”

আসাউদ্দিন ওয়েসী ভারতের সুরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ট্যাগ করে লিখেছেন, মিটিং হওয়ার ৮ ঘন্টা পরেও ভারতের প্রধানমন্ত্রী কেন চুপ? উনি কি বাগানে ময়ূরের সাথে খেলতে ব্যাস্ত? উনার কাছে চীনের দ্বারা হাজার কিমি জমি ছিনিয়ে নেওয়ার বিষয়ে বলতে সময় নেই?

https://platform.twitter.com/widgets.js

প্রসঙ্গত জানিয়ে দি, অসাউদ্দিন ওয়েসী বিভ্রান্তিকর বক্তব্য দিলেও চীনকে ভারতের সেনা শায়েস্তা করেছে এবং চীনের এলাকা ঢুকে পড়েছে। ভারত বেশকিছু গুরুত্বপূর্ণ এলাকা নিজেদের দখলে এনেছে। অন্যদিক ভারত সরকার চীনের উপর ডিজিটাল স্ট্রাইক করেছে।
যার দরুন চীন রীতিমতো চাপে রয়েছে। লক্ষণীয় প্রধানমন্ত্রী মোদীর ময়ূরের সাথে ভিডিও নিয়ে তৃণমূল সাংসদ নুসরাত জাহানও কটাক্ষ করেছেন। নুসরাত জাহান বলেছেন, দেশে বেকারত্ব বাড়ছে অন্যদিকে প্রধানমন্ত্রী ময়ূরের সাথে ভিডিও বানাচ্ছেন।

The post চীন হাজার বর্গকিমি জমি দখল করে নিল, প্রধানমন্ত্রী ময়ূরের সাথে খেলা করতে ব্যাস্ত: আসাউদ্দিন ওয়াইসি first appeared on India Rag.

The post চীন হাজার বর্গকিমি জমি দখল করে নিল, প্রধানমন্ত্রী ময়ূরের সাথে খেলা করতে ব্যাস্ত: আসাউদ্দিন ওয়াইসি first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3i7w1D0
Bengali News
 

Start typing and press Enter to search