-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

প্রধানমন্ত্রী মোদীর ৭০ তম জন্মদিনে এই ৭০ টি কাজ করার সংকল্প নিলো বিজেপি

- September 09, 2020

ভোপালঃ ১৭ ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জন্মদিনকে বিশেষ বানাতে মধ্যপ্রদেশ বিজেপি প্রস্তুতি নেওয়া শুরু করেছে। বিজেপি এই সপ্তাহকে সেবা সপ্তাহ রুপে পালন করবে। এই সপ্তাহে ৭০ টি কার্যক্রম করা হবে। ১৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সেবা কাজের আয়োজন করা হবে। এই সপ্তাহে প্রত্যেকটি মণ্ডলে ৭০ জন করে দিব্যাংগদের কৃত্রিম অঙ্গ এবং সহায়ক উপকরণের বিতরণ, ৭০ জন গরীবকে চশমার বিতরণ, ৭০ গরীব বস্তি এবং হাসপাতালে ফল বিতরণ, ৭০ করোনা রোগীকে প্লাজমা ডনেশন, রাজ্যের যুব মোর্চা দ্বারা ৭০ টি রক্তদান শিবিরের আয়োজন, প্রত্যকে বুথে ৭০ টি বৃক্ষ রোপণ এবং সেগুলোকে সংরক্ষণের জন্য সংকল্প নেওয়া হবে।

এর সাথে সাথে প্রতিটি জেলার ৭০ টি গ্রামে স্বচ্ছতা অভিযান এবং প্লাস্টিক মুক্তির সংকল্প গ্রহণ, প্রত্যেক জেলার জেলা অফিসে ৭০ টি সার্বজনীন স্বাথে স্বচ্ছতা কাজ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাক্তিতে ৭০ টি ভার্চুয়াল কনফারেন্সের আয়োজন তথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী দ্বারা করা কাজে ৭০ স্লাইডের প্রেশেন্টেশন করা হবে।

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জয়ন্তী ২৫ সেপ্টেম্বর থেকে ‘আত্মনির্ভর ভারত” এর সংকল্পকে জনতার কাছে পৌঁছে দেওয়ার অভিযান শুরু করা হবে। এই অভিযান মহত্মা গান্ধীর জয়ন্তী ২ অক্টোবর পর্যন্ত চলবে। এই সময়ে আত্মনির্ভর ভারতের থিমে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হবে। আরেকদিকে, মহত্মা গান্ধীর জয়ন্তী ২ অক্টোবরে মহত্মা গান্ধীর সিদ্ধান্ত স্বদেশী, খাদি, স্বাবলম্বী তথা স্বচ্ছতার বিষয়ে জন জাগরণ কার্যক্রম চালানো হবে।

এই সমস্ত কাজ গুলোকে সম্পন্ন করার জন্য মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি একটি সমিতি গঠন করেছেন। এই সমিতিতে রাজ্যের মন্ত্রী সমেত রাজ্যের বিভিন্ন বিশিষ্ট নেতারা থাকবেন।

The post প্রধানমন্ত্রী মোদীর ৭০ তম জন্মদিনে এই ৭০ টি কাজ করার সংকল্প নিলো বিজেপি first appeared on India Rag.

The post প্রধানমন্ত্রী মোদীর ৭০ তম জন্মদিনে এই ৭০ টি কাজ করার সংকল্প নিলো বিজেপি first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3hemlFF
Bengali News
 

Start typing and press Enter to search