-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

জ্বলেপুড়ে ছাই হয়ে গেল লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরের প্রাচীন রথ, ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার রাজ্য সরকারের

- September 10, 2020

অন্ধ্রপ্রদেশে গোদাবরী জেলায় এক প্রাচীন রথ পুড়ে যাওয়াকে কেন্দ্র করে রাজ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গোদাবরী জেলার অন্তরবেদীর বিখ্যাত শ্রী লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে থাকা বিখ্যাত রথ আগুনে পুড়ে ছাইয়ে পরিনত হয়েছে। মন্দির প্রাঙ্গণে থাকা ৬২ বছর পুরানো রথ পুড়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে হিন্দুত্ববাদী সংগঠনগুলির তরফে দাবি করা হয়েছে।

বিজেপির নেতারা ঘটনাটিকে ষড়যন্ত্র বলে দাবি করছেন। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ সরকার বলেছে যে ঘটনাটিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে। অন্তরবেদীর অন্ধ্রপ্রদেশের একটা প্রতিষ্ঠিত বৈষ্ণব ধার্মিল কেন্দ্র। যেখানে উৎসবের সময় রথের যাত্রা বেশ বিখ্যাত। কিন্তু গত রবিবার এলাকার লোকজন প্রাচীন রথের পুড়ে যাওয়া দেখে অত্যন্ত বিস্ময় ও দুঃখ প্রকাশ করে।

লক্ষণীয় বিষয় যে, রথের সামনে থাকা সিসিটিভি ক্যামেরাও খারাপ রয়েছে। যা নিয়ে লোকজনের মনের মধ্যে আরো সন্দেহ সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, শ্রী লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে দুপুর ১ টা নাগাদ আগুন লেগে যায় এবং ৩ টের সময় নেভে। তবে এই ঘটনায় অন্য কোনো সম্পত্তি বা ব্যাক্তিগত কারোর সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

https://platform.twitter.com/widgets.js

মঙ্গলবার দিন বিশ্বহিন্দু পরিষদ, বজরং দল, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদস্যরা এক স্থানে একত্রিত হয়েছিলেন। সেখানে তারা জয় শ্রী রাম শ্লোগান দেন এবং এই ধরনের ঘটনা বন্ধ হওয়া দাবি জানান। হিন্দুত্ববাদী সংগঠনগুলির সদস্যরা দাবি করে যে কিছু উপদ্রবী দ্বারা এমন ঘটনা ঘটানো হচ্ছে, সরকার এইগুলির উপর তদন্তের নির্দেশ দিক।

অন্ধ্র প্রদেশের রাজ্য মন্ত্রী ভেল্লাম্পলি শ্রীনীবাস বুধবার ঘটনাটিকে নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে বিরোধীদের উপর অভিযোগ তোলেন। একই সাথে উনি নতুন রথের জন্য ৯৫ লক্ষ টাকা অনুমোদন করেন। ভেল্লাম্পলি শ্রীনীবাস বলেন মন্দিরে যে দুর্ঘটনা হয়েছে তার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

The post জ্বলেপুড়ে ছাই হয়ে গেল লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরের প্রাচীন রথ, ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার রাজ্য সরকারের first appeared on India Rag.

The post জ্বলেপুড়ে ছাই হয়ে গেল লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরের প্রাচীন রথ, ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার রাজ্য সরকারের first appeared on India Rag .



from India Rag https://ift.tt/33jcf1p
Bengali News
 

Start typing and press Enter to search