ভারত ও চীনের উত্তেজনা আরো একবার প্রবল হয়ে উঠেছে। চীনের একটা ভুল উত্তেজনাকে যুদ্ধস্থিতির দিকে নিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ভারত ও চীনের মধ্যে ৬ বার বৈঠক হয়েছে যার।ফলাফল রীতিমতো শুন্য। উল্টে চীন বার বার অভিযোগ তুলেই চলেছে যে ভারত তাদের সৈনিকদের উপর ফায়ারিং করেছে। শুধু এই নয়, চীনের আরো অভিযোগ ভারত শীত পড়লেই তাদের উপর আক্রমন করতে পারে।
চীনের তরফ থেকে যে সমস্ত বার্তা আসছে তা থেকে স্পষ্ট যে জিনপিং অন্যের কাঁধে বন্ধুক রেখে গুলি চালানোর ষড়যন্ত্রে নেমেছে। এমন অবস্থায় ভারতীয় সেনাও আর্টিলারি মুভমেন্ট ও লড়াকু বিমানের মুভমেন্ট শুরু করেছে। ভারত অ্যাপাচে হেলিকপ্টারকে এট্যাকিং মুডে রেখেছে। কিস্তওয়ারাতে ভারত অ্যাপাচে হেলিকপ্টার নামিয়ে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে।

জানিয়ে দি, অ্যাপাচে হেলিকপ্টার কমব্যাক্ট রোল প্লে করার জন্য ব্যবহৃত হয়। সার্জিক্যাল স্ট্রাইকের মতো অপারেশনের জন্য অ্যাপাচি হেলিকপ্টারের জুড়ি মেলা ভার। টার্গেট গতিশীল হোক বা স্থির হোক, পরিস্থিতি দিনে হোক বা রাতে অ্যাপাচি হেলিকপ্টার সব সমস্যার সমাধান বের করতে সক্ষম। দুই ইঞ্জিন থাকার কারনে এই লড়াকু হেলিকপ্টার প্রবল গতি নিয়ে টার্গেটের দিকে আক্রমণ করতে সক্ষম।

দুই ফ্রন্টকে সামাল দেওয়ার জন্য ভারতীয় সেনা নিজের প্রস্তুতিকে চরমে রেখেছে। চীনের একটা ভুল ভারতীয় সেনাকে এট্যাকিং মোড়ে আনতে পারে। কিস্তওয়ারা খুবই সংবেদনশীল এলাকা যেখানে ভারত নিজের স্থিতিকে মজবুত করতে নেমে পড়েছে। ভারত চীনের বেশ কয়েকটি অবৈধ অনুপ্রবেশকে রুখে দিয়েছে এবং সাথে সাথে ব্ল্যাক টপের মধ্যে এলাকা নিজের দখলে করেছে ভারতীয় সেনা।
The post উত্তেজনা বাড়লে চীনের বারোটা বাজানোর জন্য প্রস্তুত ভারত! এট্যাকিং মোডে অ্যাপাচে হেলিকপ্টার first appeared on India Rag.
The post উত্তেজনা বাড়লে চীনের বারোটা বাজানোর জন্য প্রস্তুত ভারত! এট্যাকিং মোডে অ্যাপাচে হেলিকপ্টার first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2Ffz3Hl
Bengali News